buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock Market

২০২৫-এ কোন সেক্টর হবে লাভজনক? কোথায় বিনিয়োগ করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা?

২০২৫ হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন। এই মুহূর্তে বিশ্বের অর্থনীতির উন্নতির কারণে একাধিক সুযোগ সামনে আসছে, বিশেষত ভারতের কাছে। ভারত যেহেতু নিজের সম্ভাব্য গ্রোথের কারণে বিশ্বের অর্থনীতির অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে অনেকটাই এগিয়ে, তাই বিশেষজ্ঞদের মতে ভারতের বিভিন্ন ক্ষেত্র বা সেক্টরে বিনিয়োগে মিলতে পারে ভালো মুনাফা। আপনি একজন অভিজ্ঞ বিনিয়োগকারী হোন বা সম্প্রতি আপনার বিনিয়োগ শুরু করে থাকুন, সেক্টরগুলি সম্পর্কে বুঝলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন খাতে বিনিয়োগ লাভজনক হবে। আমরা আজকে সেইসব সেক্টর নিয়ে আলোচনা করব যেগুলি অর্থনীতির বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে ভালো ফল করবে। 

1. পরিকাঠামো:  ভারতের পরিকাঠামো পরিকল্পনা, সম্ভাব্য বৃদ্ধির জন্য শক্তিশালী একটি ভিত। বিশেষজ্ঞরা তাই ভারতের দ্রুত বৃদ্ধির জন্য infrastructure বা পরিকাঠামোর প্রতি আশাবাদী। রাস্তা, রেলপথ, বন্দর, শহরায়ন ইত্যাদি ক্ষেত্রের আলাদা আলাদা পরিকাঠামো প্রকল্পে ভারত সরকার ১০০ ট্রিলিয়নের বেশি ভারতীয় অর্থ বিনিয়োগ করতে চলেছে। এই ব্যাপক বিনিয়োগ শুধুমাত্র যোগাযোগ মাধ্যম উন্নত করবে তা নয়। এর পাশাপাশি পরিবহন খরচ কমবে এবং অর্থনীতির সার্বিক উন্নয়ন হবে। ফলে বিনিয়োগকারীরা সেইসব কোম্পানিতে লক্ষ্য রাখতে পারেন যেগুলি মূলত পরিকাঠামো উন্নয়নের সঙ্গে যুক্ত যেমন, কোনো কনস্ট্রাকশন কোম্পানি। কারণ এই infrastructure projectগুলি কার্যকর হলে কোম্পানিগুলি উল্লেখযোগ্য রিটার্ন জেনারেট করবে এবং আগামী বছরগুলিতে এই খাতে বিনিয়োগ সফল প্রমাণ হবে।

2. ব্যাংকিং:  ভারতীয় ব্যাংকগুলি নিজের স্বল্পপরিমাণ NPA বা Non Performing Asset এবং উচ্চমানের ঋণের মাধ্যমে নিজেদের বিশ্বাসযোগ্যতা বজায় রেখেছে। যেহেতু প্রাইভেট ক্যাপেক্স (CapEx, Capital Expenditure) বাড়ছে তাই ব্যাংকগুলি বিনিয়োগের বিকল্প হিসেবে নিশ্চয়তা বাড়াচ্ছে কারণ capEx বাড়লে ব্যাংকগুলি ঋণের পরিমাণ বাড়াতে পারে এবং এই জন্য এইক্ষেত্রে বিনিয়োগে উল্লেখযোগ্য গ্রোথ আসতে পারে। ব্যাংকিং স্টক বা ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ, পোর্টফোলিওর ফলাফল ভালো করতে পারে। বর্তমানে একাধিক ব্যাংক দুর্দান্ত ভ্যালুয়েশনে রয়েছে। তবে ব্যাংকিং স্টক বা ফান্ড বাছার আগে ব্যাংকের ম্যানেজমেন্ট দল, ঋণ ব্যবস্থা ইত্যাদি দেখা জরুরি।

8 3

3. সুদের হার:  যে-কোনো বিনিয়োগ কৌশলে অন্যতম প্রধান ভূমিকা নিয়ে থাকে সুদের হার। এখন যেহেতু ইনফ্লেশন কম আছে, তাই বিশেষজ্ঞরা মনে করছেন RBI সুদের হার কমিয়ে অর্থনৈতিক কার্যকলাপ বাড়াতে সাহায্য করতে পারে। সুদের হার কমলে প্রাইভেট বিনিয়োগ বাড়বে এবং গ্রাহকদের ক্রয়ক্ষমতা বাড়বে, যা অর্থনীতির জন্য প্রয়োজনীয়। ফলে যেসব বিনিয়োগকারীরা ফিক্সড ইনকাম মার্কেটে বিনিয়োগ করেন এটি তাঁদের জন্য ভালো একটি সুযোগ। সুদের হার কমে গেলে বন্ডের দামে তার প্রভাব পড়বে। এই কারণে বিনিয়োগকারীদের বর্তমান বন্ডের দাম বেড়ে যাবে। ফলে নিজের debt portfolio পুনর্মূল্যায়নের সঠিক সময় হতে পারে এটি। যদি আপনি বন্ড বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তাহলে কোন সময়ে ডেটে বিনিয়োগ করবেন সেটি বিবেচনা করা দরকার। 

4. লার্জ ক্যাপ:  সম্প্রতি FII অর্থাৎ Foreign Institutional Investor-রা ব্যাপক হারে বাজার থেকে টাকা তুলে নিতে শুরু করলে লার্জ ক্যাপ ক্ষেত্রটিকে প্রচুর কারেকশন দেখতে হয়েছে। ফলে বর্তমানে এই লার্জ ক্যাপ স্টকগুলির মধ্যে বেশিরভাগই নিজেদের আসল ভ্যালুয়েশনে পৌঁছেছে, অর্থাৎ স্টকগুলি বর্তমানে সস্তা দামে ট্রেড করছে। সেই কারণে বিনিয়োগকারীদের কাছে এই সেক্টরে বিনিয়োগের এটিই সুযোগ। লার্জক্যাপ কোম্পানির বিশেষত্বই হল এই কোম্পানিগুলি ডিভিডেন্ড দেয় এবং এইগুলি খুব বেশি ভোলাটাইল নয়। সেইজন্য বাজারের অস্থিরতার সময়ে এই বিনিয়োগগুলি নিশ্চয়তা দেয়। 

5. প্রতিরক্ষা:  ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রটি উৎপাদন এবং মিলিটারি যন্ত্রাংশ ও প্রযুক্তি অন্য দেশে রপ্তানির মাধ্যমে উন্নত হচ্ছে। ভারত সরকার যেহেতু প্রতিরক্ষা ক্ষমতা উন্নত ও শক্তিশালী করতে সচেষ্ট রয়েছে তাই এর ফলে Bharat Electronics বা Hindustan Aeronauties-এর মতো কোম্পানিগুলি লাভজনক পরিস্থিতিতে রয়েছে।

6. তথ্যপ্রযুক্তি:  বর্তমানে ভারতীয় IT কোম্পানিগুলি গ্রোথের ক্ষেত্রে প্রথম সারিতে না থাকলেও বিশ্বের সর্বত্র এই ক্ষেত্রটি নিজের স্থায়িত্ব বজায় রাখবে। বর্তমানে এই ক্ষেত্রের স্টকগুলি যথার্থ ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং যেহেতু সারা বিশ্বের ব্যবসাগুলি ডিজিটালি পরিবর্তিত হচ্ছে  তাই আশা করা যায় ভারতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানির পরিষেবার চাহিদাও বাড়বে।

11

অর্থাৎ আপনি উপরোক্ত সেক্টরগুলি থেকে ভালো ফান্ডামেন্টালযুক্ত, ভালো ম্যানেজমেন্টের কোম্পানি নির্বাচন করে বিনিয়োগ করলে আপনার বিনিয়োগ পোর্টফোলিওটি diversify হওয়ার সুযোগ পাবে এবং একইসঙ্গে ভালো রিটার্ন জেনারেটের সুযোগ থাকবে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখনও কোনো স্টক বা বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading