Article By – সুনন্দা সেন

আজ ভারতীয় শেয়ার বাজার নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ করেছে। দিনের শেষে সেনসেক্স ০.২৬% কমে ৮০,১৫৭ পয়েন্টে এবং নিফটি৫০ ২৪,৫৭৯- এর স্তরে লেনদেন শেষ করেছে। সালের বৃদ্ধির পরেও প্রফিট বুকিং এবং বিশ্বব্যাপী নেতিবাচক এবং অস্থির ইঙ্গিতের জন্য শেষের সেশনে পতন লক্ষ্য করা গেছে। সাথে বিশ্ববাজারে মন্দা, GST কাউন্সিলের বৈঠক এবং মাসিক অটো সেলের পরিসংখ্যান এই পতনকে আরও নেতিবাচক রাখতে ইঙ্গিত করেছে। বোনানজার রিজার্চ এনালিস্ট বৈভব বিধভানি বলেন, এমন অবস্থায় বিনিয়োগকারীদের অবস্থানও স্থিতিশীল নেই। বিদেশী এবং দেশীয়, উভয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সতর্কতার সাথে বিনিয়োগ করছে, সাথে বাজার স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করছে।
সপ্তাহের দ্বিতীয় দিনে (২সেপ্টেম্বর,২০২৫) ১২৪টি স্টক তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যার মধ্যে রয়েছে Bosch লিমিটেড, আইশার মোটরস লিমিটেড, HBL ইঞ্জিনিয়ারিং লিমিটেড, মহারাষ্ট্র স্কুরাট লিমিটেড, MRF লিমিটেড, স্টার সিমেন্ট লিমিটেড, TVS মোটরস কোম্পানি লিমিটেড এবং UNO মিন্ডা লিমিটেড। অন্যদিকে আজ ৬৪টি কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। আর সেই তালিকায় রয়েছে উল্লেখযোগ্য বেশকিছু কোম্পানির নাম। যথা – দীপক নাইট্রাইট লিমিটেড, ফাইভ-স্টার বিজনেস, ফাইন্যান্স লিমিটেড, বিকাশ ইকোটেক লিমিটেড, বিশাল বিয়ারিংস লিমিটেড এবং বিষ্ণু প্রকাশ অ্যান্ড পুংলিয় লিমিটেড। অটো এবং ব্যাংকিং খাত বিক্রয়ের চাপের সম্মুখীন হয়েছে। যেখানে FMCG, রিয়েল এস্টেড, ওয়েল অ্যান্ড গ্যাস এন্ড অয়েলের সেক্টরে লাভ লক্ষ্য করা গেছে।
এদিকে বাজার নিয়ন্ত্রক SEBI ইক্যুইটি সূচক ডেরিভেটিভসে ইন্ট্রাডে পজিশন পর্যবেক্ষণের জন্য একটি নতুন কাঠামো নিয়ে এসেছে। যা বৃহৎ এক্সপোজারের কারণে সৃষ্ট ঝুঁকি প্রতিরোধ করার লক্ষ্যে একটি পদক্ষেপ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) একটি সার্কুলারে জানিয়েছে, নতুন কাঠামোর অধীনে সূচক বিকল্পগুলিতে প্রতি সত্তার জন্য নেট ইন্ট্রাডে পজিশন ৫,০০০ কোটি টাকাতে সীমাবদ্ধ করা হয়েছে। যা আগে দিনের শেষে ১,৫০০ কোটি টাকার সীমা ছিল। এছাড়া গ্রস ইন্ট্রাডে পজিশন ১০,০০০ কোটি টাকাতে সীমাবদ্ধ করা হয়েছে, যা বিদ্যমান দিনের শেষ সীমার সমান। এটি লং এবং শর্ট পজিশনের ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য।




