buzywithinfoBuzy With Info
Everything About Business
Small Cap

স্মলক্যাপ বিভাগের ১৪৫টি স্টক, ফেব্রুয়ারি মাসে ২৫%-৬৬% ক্ষতির সম্মুখীণ! আগামীতে কী হতে চলেছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় শেয়ার বাজার ফেব্রুয়ারি মাসে মন্দার সাথে লেনদেন শেষ করেছে। আর শেয়ার বাজারের প্রধান দুই-সূচকের মধ্যে একটি, নিফটি কোভিডের পর সবচেয়ে খারাপ মাসিক পতনের সম্মুখীন হয়েছে। তীব্র পতনের ফলে স্মলক্যাপ বিভাগে সর্বোচ্চ পতন লক্ষ্য করা গেছে। ১৪৫টি শেয়ারের দাম এক মাসের মধ্যে ২৫%-৬৬%-এর মধ্যে হ্রাস পেয়েছে। উচ্চমূল্যায়ন উদ্বেগের ফলে স্মল এবং মিডক্যাপ স্টকের উপর চাপ সৃষ্টি করে এবং প্যানিক সেলিং লক্ষ্য করা যায়। ফেব্রুয়ারি, ২০২৫-এ প্রায় ৯৫% বা ৮৯২টি স্মলক্যাপ ১%-এর বেশি রিটার্ন দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে আবার ৬৮৫টি স্টকের দর দুই অঙ্কের পতন দেখেছে।

8 3

প্রায় ৬৬% শেয়ার মূল্য হারিয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি লোকসানের সম্মুখীন হয়েছে সুরতওয়াল বিজনেস। এরপর রয়েছে বেস্ট অ্যাগোলাইফ লিমিটেড (-৫০%), WPIL (-৪৫%), প্রিসিলন ক্যামশ্যপ্টস (-৪৪%), ভাক্রাঙ্গি (-৪২%) এবং ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার (-৪২%)। BSE ৫০০ শেয়ারের মধ্যে অনেকগুলো ৫০%-এর বেশি পতন দেখেছে। আর শীর্ষ ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছে ইরকন ইন্টারন্যাশনাল, NCC, ন্যাটকো ফার্মা, মহিন্দ্রা লজিস্টিকস, সোনাটা সফ্টওয়্যার। মাসের শেষ ট্রেডিং দিনে বাজারের অবস্থা বেশি খারাপ ছিল। কারণ বাজার প্রায় ২% হ্রাস পেয়েছে।
সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক প্রস্তাব অনুসারে, অক্টোবর-ডিসেম্বরের মধ্যে ভারতের GDP ৬.২% প্রবৃদ্ধি দেখেছে। যা আগামী সপ্তাহের সোমবারে মার্কেটের জন্য একটি অন্তবর্তীকালীন স্বস্তি আনতে পারে। বিনিয়োগকারীরা আসন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলির উপর ক্লোজলি নজর রাখতে পারবেন। ফেব্রুয়ারি মাসে নিফটি প্রায় ৬% হ্রাস পেয়েছে। বিশ্লেষকরা আশা করছেন যে দুর্বল বৈশ্বিক মনোভাব এবং অভ্যন্তরীন ট্রিগারের অভাবের কারণে ভারতীয় শেয়ার বাজার আগামী সময়েও দুর্বলতার সাথে লেনদেন অব্যাহত রাখবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading