buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজারে IPO-এর বড় ঢেউ! ২৩টি কোম্পানি মিলে ৪০,৭৭৫ কোটি টাকা সংগ্রহের পথে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের IPO বাজারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তৈরি হয়েছে বড়সড় ব্যস্ততা। কমপক্ষে ২৩টি সংস্থা মিলিয়ে প্রায় ৪০,৭৭৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে IPO বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, কারণ তাদের সেবি (SEBI)-র দেওয়া রেগুলেটরি অ্যাপ্রুভাল (regulatory approval) বা নজরে রাখার (observation) মেয়াদ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর এই সংস্থাগুলির সামনে এখন মূল লক্ষ্য হল নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার সেল প্রক্রিয়া (share-sale process) শুরু করা। 

8 3

৩০ সেপ্টেম্বরের মধ্যে IPO লঞ্চ করতে না পারলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নতুন করে অফার ডকুমেন্ট জমা দিতে হতে পারে। এর ফলে তহবিল সংগ্রহ (fundraising)-এর পুরো প্রক্রিয়া কয়েক মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই তালিকায় বড় IPO-গুলির মধ্যে রয়েছে ক্রেডিলা আর্থিক পরিষেবা (Credila Financial Services) এবং স্পেশালিটি কেমিক্যাল নির্মাতা ডর্ফ-কেটাল কেমিক্যালস ইন্ডিয়া (Dorf-Ketal Chemicals India) প্রায় ৫,০০০ কোটি টাকা করে ফান্ড তোলার পরিকল্পনা করছে। দুটিই ২০২৫ সালের মে মাসে সেবির অনুমোদন (SEBI approval) পেয়েছিল।

এই তাড়াহুড়োর পিছনে রয়েছে সেবির একটি বিশেষ এককালীন ছাড়। এপ্রিল মাসে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেই সংস্থাগুলিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত সময় দিয়েছিল, যাদের ছাড় পত্র (observation letters)-এর মেয়াদ ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। একই সঙ্গে IPO- এর ইস্যূ সাইজ (issue size) ৫০% পর্যন্ত বাড়ানো বা কমানোর সুযোগও দেওয়া হয়েছিল, নতুন নমুনাপত্র (fresh draft papers) জমা না দিয়েই। 

আর ব্যবসায়িক গুরুত্বের দিক থেকে, একসঙ্গে এতগুলি IPO বাজারে এলে প্রাথমিক বাজারে (primary market)-এ নতুন শেয়ারের সাপ্লাই উল্লেখযোগ্যভাবে বাড়বে। ফলে সংস্থাগুলির জন্য দ্রুত মূলধন সংগ্রহের সুযোগ তৈরি হলেও, একই সময়ে বিনিয়োগকারীদের চাহিদা ( investor demand) ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রতিটি IPO- এর মূল্যায়ন (ভালুয়েশন), ব্যাবসায়িক মডেল (business model), ঋণ (debt) এবং বৃদ্ধির অনুমান (growth prospects) আলাদাভাবে দেখা গুরুত্বপূর্ণ, শুধু IPO-র সংখ্যা বা বাজারের উত্তেজনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading