buzywithinfoBuzy With Info
Everything About Business
FIIs

ভারতের শেয়ারবাজারে, ফিরছে বিদেশী বিনিয়োগ? ২৫ বিলিয়ন ডলারের FII প্রত্যাবর্তনের জল্পনায় বাড়ছে আশাবাদ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা FIIs কি আবার ভারতের শেয়ার বাজারে বড়সড় প্রত্যাবর্তনের পথে? আগামী কয়েক মাসে প্রায় ২৫ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ কোটি টাকার বেশি বিদেশী বিনিয়োগ দেশে ফিরে আসতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। যদিও এটি এখনও একটি পূর্বাভাস, তবুও এর পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণ। আর সেগুলি হল–

11
  1. মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। সুদের হার কমলে আমেরিকার বন্ডে রিটার্ণ কমে যায়। যার ফলে বেশি লাভের আশায় বিদেশী ফান্ড আবার ভারতসহ উদীয়মান অর্থনীতির দিকে ঝুঁকতে পারে।
  1. ভারতের অর্থনীতির শক্তিশালী ভিত্তি। বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলির মধ্যে ভারত অন্যতম। উৎপাদন, পরিষেবা, ডিজিটাল অর্থনীতি এবং সরকারি অবকাঠামো বিনিয়োগ; দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।
  1. কর্পোরেট সংস্থাগুলির ভালো আর্থিক ফলাফল। ব্যাংকিং, মূলধন পণ্য (Capital goods), উৎপাদন এবং অবকাঠামো খাতের একাধিক বড় কোম্পানি ধারাবাহিকভাবে ভালো মুনাফা অর্জন করছে। এতে ভারতের শেয়ারবাজারে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। 

 বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই ২৫ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ ভারতে আসে, সেক্ষেত্রে শেয়ার বাজারে লিক্যুইডিটি বাড়বে, বড় কোম্পানির শেয়ার চাহিদা বাড়তে পারে এবং সেনসেক্স ও নিফটির ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি ভারতীয় রুপিও কিছুটা শক্তিশালী হতে পারে। তবে সবকিছুই নির্ভর করবে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর। তেলের দাম, ভূ-রাজনৈতিক উত্তেজনা, ডলারের গতিবিধি এবং মার্কিন ফেডের চূড়ান্ত সিদ্ধান্ত সব বিষয়ই নির্ধারণ করবে বিদেশী অর্থপ্রবাহের গতি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading