Article By – সুনন্দা সেন

২০২৫ সালে IPO-এর প্রভাব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি রয়েছে। সাম্প্রতিক প্রকাশিত প্রাইম ডেটাবেসের তথ্য অনুসারে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮০টি নতুন পাবলিক ইস্যু প্রকাশিত হয়েছে এবং এই পর্যন্ত সংগ্রহ করা মোট অর্থের পরিমাণ ৮০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অক্টোবরে টাটা ক্যাপিটাল এবং LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া সহ কিছু বিখ্যাত IPO বা প্রাথমিক পাবলিক অফার প্রকাশ পেয়েছে। বিশেষজ্ঞরা বলেন যে ২০২৫ সালের বাকি সময় IPO সাবস্ক্রিপশন সাবধানতার সাথে বিবেচনা করা হলেও ৪১,০০০ কোটি টাকা সংগ্রহ করা যেতে পারে।
আগামী আড়াই মাসে বেশকিছু কোম্পানির IPO প্রকাশের সম্ভাবনা বেশ তীব্র রয়েছে। আর সেগুলি হলো –
- ICICI প্রুডেন্সিয়াল AMC: এই অ্যাসেট ম্যানেজমেন্ট তাদের ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস সেবিতে জমা করেছে এবং AMC IPO-এর মাধ্যমে ৯,০০০-১০,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনায় রয়েছে। IPO-টিতে প্রায় ১.৭৭ কোটি ইক্যুইটি রয়েছে। প্রুডেন্সিয়ালের সাথে যৌথ উদ্যোগ ICICI ব্যাংকের প্রায় ৫১% অংশীদারিত্ব রয়েছে। এছাড়া IPO থেকে প্রাপ্ত অর্থ কোনও ধরনের মূলধন সম্প্রসারণের জন্য উপলব্ধ থাকবে না।
- গ্রোউ (Groww): ২০১৮ সালে প্রতিষ্ঠিত গ্রোউয়ের মূল সংস্থা বিলিয়নব্রেইনস গ্যারেজ ভেঞ্চারস IPO-এর মাধ্যমে ৬,৫০০ কোটি টাকা সংগ্রহ করতে পারে। যা অনলাইন স্টক ব্রোকিং ফার্মটি ভারতের দ্রুততম বর্ধনশীল বিনিয়োগ প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। কোম্পানিটি সম্ভবত ১০,৬০০ কোটি নতুন শেয়ার ইস্যু করবে, যেখানে OFS-এ ৫৭.৪২ কোটি শেয়ার থাকবে।
- লেন্সকার্ট সলিউশন: ভারতের অন্যতম জনপ্রিয় চশমা (eyewear) ব্রান্ড লেন্সকার্টও IPO-এর মাধ্যমে প্রায় ৬,০০০ কোটি টাকা সংগ্রহের জন্য তাদের DRHP আবেদন করেছে। এই ইস্যুতে নতুন শেয়ার এবং অফার ফর সেলের ১৩.২৩ কোটি পর্যন্ত শেয়ারের সমন্বয় থাকবে। কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ২,১৫০ কোটি টাকা পর্যন্ত তহবিল সংগ্রহ করবে।




