buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock market

আগামীতে ভারতের শেয়ার বাজারে লক্ষ্য করা যেতে পারে সংশোধন! কোন কারণে বাজারে চাপ রয়েছে? জানুন এ বালা সুব্রামানিয়ানের মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভোটের সময়ের মতো চলতি মাসেও শেয়ার বাজারের দুই সূচকে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। যার দারুণ আজকের অর্থাৎ শুক্রবারের (১৩ সেপ্টেম্বর) প্রাথমিক ট্রেডিংয়ে সেনসেক্স এবং নিফটিতে দারুণ গতি লক্ষ্য করা গেলেও শেষের সেশনে পতনের সম্মুখীন হয়েছে দুই প্রধান বাজার সূচক। আজকে BSE সেনসেক্স ৭১.৭৭ পয়েন্ট কমে ৮২,৮৯০.৯৪- এ এবং NSE নিফটি ৩২.৪০ পয়েন্ট কমে ২৫,৩৫৬.৫০- এ লেনদেন শেষ করেছে। যা দেশে বিনিয়োগকারীদের একাংশ চিন্তায় রয়েছে।

11

একটি সাংবাদিক সাক্ষাৎকারে বাজারের গতিবিধির বিষয় নিজের দৃষ্টি ভঙ্গি উল্লেখ করেছে ABSL AMC –এর ম্যানেজিং ডিরেক্টর এ বালাসুব্রামানিয়ান। তিনি প্রথমেই জানিয়েছে বর্তমানে ভারতীয় শেয়ার বাজারের অস্থিরতার অন্যতম প্রধান কারণ আন্তর্জাতিক বাজার এবং তার অস্থিরতা। তবে বর্তমানে দেশের শেয়ার বাজারে বৃদ্ধির জন্য কিছু ইতিবাচক উপাদান লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনের বৃদ্ধির গতি নিয়ে শঙ্কা তৈরি হলেও, অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত রয়ছে এবং এই বিষয়টি বাজারের জন্য স্পষ্টভাবেই ইতিবাচক। 

বর্তমানে ভারতীয় শেয়ার বাজার একটি একত্রীকরণ পর্যায়ের মধ্যে রয়েছে। প্রথম ত্রৈমাসিকে বেশিরভাগ সংস্থার আয়ের পরিসংখ্যান মোটামুটিভাবে ইতিবাচক অবস্থানেই ছিল। আগামীতে তাই থাকবে। তবে  দেশের অর্থনীতি কীরকম পারফর্ম করছে তা দেখতে হবে। উচ্চ মূল্যায়নের কারণে, বাজার একটি মূল্য ও সময়ভিত্তিক সংশোধনের মধ্যে দিয়ে যাবে।  তাই বিনিয়োগের আগে বিবেচনা করা আবশ্যক। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading