buzywithinfoBuzy With Info
Everything About Business
adani group

সেবির থেকে ক্লিন-চিট পাওয়ার পর দুই বড় বিনিয়োগের চর্চা বিশ্বব্যাপী; আদানি গ্রুপের শেয়ারে কী পড়ল এর প্রভাব?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫ সালের সেপ্টেম্বরে আদানি গ্রুপকে ক্লিন চিট প্রদান করে বাজার নিয়ন্ত্রক সেবি। দুটি পৃথক বিস্তারিত অর্ডারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI বলেছে যে, বিস্তারিত তদন্তের পর অভ্যন্তরীণ লেনদেন, বাজার ম্যানুুলেশন এবং পাবলিক শেয়ারহোল্ডিং নিয়মে লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন। যারপরে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারে বৃদ্ধি লক্ষ্য করা যায়। আবার আজ (২৯ অক্টোবর) আদানি গ্রুপের শেয়ারের দাম বেড়েছে, গ্রুপের কিছু কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরে সেপ্টেম্বর ত্রৈমাসিকের আয় প্রকাশের পর। আর সেশন চলাকালীন শেয়ারের দাম ১৪% পর্যন্ত বাড়তে দেখা যায়। 

8 3

এই বৃদ্ধির পেছনে আদানি গ্রুপের দুই বড় বিনিয়োগের কথা বলা হচ্ছে। আর সেগুলি হলো:

  1. ২৮ অক্টোবর, ২০২৫ গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) ফিন্যান্সিয়াল ক্যাপিটালের কাছে বধবন বন্দর প্রকল্প (Vadhavan Port Project)-এ ৫৩,০০০ কোটি টাকার প্রকল্পে অংশগ্রহণের বিষয় ইচ্ছা প্রকাশ করে। সাথে APSEZ সরকার পরিচালিত জওহরলাল নেহেরু বন্দর কর্তৃপক্ষের সাথে দুটি সমঝোতা স্বাক্ষর করেছে।
  1. ২৭ অক্টোবর (সোমবার) আদানি গ্রুপ মহারাষ্ট্র উপকূলীয় কোঙ্কন অঞ্চলে দিঘি বন্দর প্রকল্প (Dighi Port Project)-এ আরও ৪২,৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারি সূত্র অনুসারে APSEZ পরিচালিত প্রকল্পের জন্য অতিরিক্ত বিনিয়োগের জন্য আদানি গ্রুপ মহারাষ্ট্র সরকারের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। মূখ্যমন্ত্রীর বলেন এটি সরকার কর্তৃক স্বাক্ষরিত ৫৬,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের ১৫টি চুক্তির অংশ। 

এর প্রভাব শেয়ার বাজারেও পড়েছে, NSE- তে আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম ১১.৪৮% বেড়ে ১,১১৯.৫০ টাকায় লেনদেন হয়েছে। ইন্ট্রাডে সেশনে শেয়ারটি ১৪% পর্যন্ত বেড়েছে। আদানি টোটাল গ্যাস লিমিটেড ৫.৩৯% বেড়ে ৬৫৪.৫০ টাকায় লেনদেন করছে, যেখানে আদানি পোর্টস ২.৬৬% বেড়ে ১,৪৫৬ টাকায় লেনদেন করছে। NSE-তে আদানি পাওয়ার ১% বেড়ে ১৬৪.০৬ টাকায় লেনদেন করছে, যেখানে আদানি এন্টারপ্রাইজেস ২.৭৭% বেড়ে ২,৫৬৩.৪০ টাকায় লেনদেন করছে। অন্যদিকে আবার আদানি এনার্জি সলিউশনস ৫.৭৩% বেড়ে ৯৭৪ টাকায় লেনদেন করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading