মূলত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে শেয়ার বাজার। তবে আজকে শনিবার অর্থাৎ ১৮ মে শেয়ার বাজারের বিশেষ সেশন খোলা ছিল। ডিজাস্টার রিকভারি সাইটের হাত ধরেই দু দফায় স্পেশাল ট্রেডিং সেষন চলেছে। প্রথম সেশন সকাল ৯.১৫ মিনিট থেকে ১০ টা পর্যন্ত এবং দ্বিতীয় সেশন ১১.৩০ মিনিট থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত চলেছে। আর এই স্পেশাল ট্রেডিং সেশনে দুই বাজার সূচকে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আজকেই বিশেষ সেশনে সবচেয়ে বেশি ডিফেন্স সেক্টরের স্টকে মুনাফা হয়েছে। তবে সোমবার অর্থাৎ ২০ মে বন্ধ থাকবে বাজার।
আজ (১৮ মে)- কের বিশেষ সেশনের প্রারম্ভকালে সেনসেক্স ৭৪ হাজার পয়েন্ট থেকেও বেশিতে ট্রেড করেছে। অর্থাৎ মুনাফার হাত ধরেই সেশন শুরু হয়েছিল। আর সারা দিন গ্রীণ জোনেই লেনদেন হয়। বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE)- এর সূচক সেনসেক্স ৮৮.৯১ পয়েন্ট বেড়ে ৭৪,০০৪- তে দাঁড়িয়েছে। আবার নিফটি ৫০ সকালের সেশনে ২২,৩৪৫.০৬ পয়েন্টে নেমে এসেছিল। তবে সেখান থেকে ০.৪৪% বৃদ্ধি পেয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২২.৫০২ পয়েন্টে বন্ধ হয়েছে। এবর সকলের নজর থাকবে ২১ মে কিভাবে বাজার শুরু হবে সেই দিকে। কারণ আজকে বাজার সীমিত সময়ের জন্য চাপে ছিল তাই সউচক অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে সপ্তাহের প্রথম দিন বাজার বন্ধ থাকবে এবং পরের দিন খোলার পর কি হয় সেটাই দেখার বিষয়।
আগামী সোমবার অর্থাৎ ২০ মে সাধারণ নির্বাচনের কারণে NSE এবং BSE উভয় এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এছাড়া ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভ ও SLB সেগমেন্ট ওই দিন বন্ধ থাকবে। MCX বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড সোমবারের সেশন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে। আবার ভারতের প্রথম তালিকাভুক্ত এক্সচেঞ্জ সন্ধ্যার সেশনের জন্য অর্থাৎ বিকেল ৫ টা থেকে রাত ১১:৩০/১১:৫৫ পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া জানা যাচ্ছে যে আগামী চার মাসের মধ্যেই বেশ বড়সড় বদল আসতে চলেছে নিফটি ৫০ তে। ব্রোকারেজ সংস্থাগুলির মতে, NSE তে কিছু স্টক যেমন আবার নতুন হিসেবে জায়গা করে নেবে সূচকের মধ্যে। তেমনি কিছু স্টক আবার সূচক থেকে বাইরেও বেরিয়ে যেতে পারে। আর সেই সকল স্টকের মধ্যে রয়েছে LTI Mindtree, Divi’s Laboratory– এর নাম। এই ব্রোকারেজ সংস্থার মতে, এই দুটি শেয়ারের বদলে নিফটিতে জায়গা করে নিতে পারে ট্রেন্টের শেয়ার।
শেয়ার বাজারে ঝুঁকি রয়েছে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এমন অবস্থায় স্থির রিটার্ন না পাওয়ার প্রবণতা থাকে বেশি। অবশ্য বর্তমানে স্থির রিটার্ন পেতে আর ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট নয়, বিনিয়োগ করুন Central Government schemes এ। বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। তেমন প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অপসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের প্রয়োজন ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিম গুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]




