Article By – সুনন্দা সেন

হিরো মোটরস তার বহুপ্রতিক্ষিত IPO আনতে চলেছে খুব শীঘ্রই আনতে চলেছে। কোম্পানিটি দুটি প্রধান ব্যবসায়িক বিভাগে কাজ করে। এর মধ্যে রয়েছে পাওয়ার ট্রেন সলিউশন এবং অ্যালয় অ্যান্ড মেটালিক্স (A&M)। তবে এবার প্রশ্ন হলো হিরো মোটরসের দীর্ঘ প্রতীক্ষিত IPO কি এবার বাজারে পরিবর্তন আনতে সাহায্য করবে? বিনিয়োগকারীরা জানেন এটি কোম্পানির দ্বারা দালাল স্ট্রিটে আসার প্রথম প্রচেষ্টা না। এর আগে অটো কম্পোনেন্ট নির্মাতা প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ৯০০ কোটি টাকার IPO-এর আবেদন করে। পরে অবশ্য পরিকল্পনা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেয়। তারপর কোম্পানিটি সোজা জুলাই, ২০২৫-এ তার ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস বা DRHP পুনরায় জমা দেয়।
হিরো মোটরসের মালিকানা তার প্রোমোটার এবং প্রোমোটার গ্রুপের দ্বারা প্রভাবিত। DRHP অনুসারে, প্রোমোটার এবং প্রোমোটার গ্রুপ এক সাথে কোম্পানির প্রায় ৮৫% ইক্যুইটি নিয়ন্ত্রণ করত। অন্যদিকে, IPO-এর আগে পাবলিক শেয়ারহোল্ডারদের কাছে প্রায় ১৩.৫% ইক্যুইটি ছিল। আর এই IPO-টি একটি নতুন ইস্যু OFS-এর সংমিশ্রণ হওয়ায়, প্রত্যেকের বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া উচিত। আর হিরো মোটরস নতুন ইস্যু থেকে প্রাপ্ত অর্থ ঋণ পরিশোধেই বিশেষ করে ব্যবহার করবে। আর উত্তর প্রদেশে অবস্থিত তার উৎপাদন ইউনিটের ক্ষমতা সম্প্রসারণের জন্যও ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে এই সব বিষয় জানার আগে প্রাথমিক পাবলিক অফারের বিষয় গুরুত্বপূর্ণ তথ্য জানা আবশ্যক। আর সেগুলি হল –
- ১২ সেপ্টেম্বর, ২০২৫-এ হিরো মোটরস SEBI-র থেকে অনুমোদন পেয়েছে। তাই এই মুহুর্তে IPO সাবস্ক্রিপশনের তারিখ বিষয় জানা যায়নি।
- কোম্পানিটি IPO-এর মাধ্যমে ১,২০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনায় রয়েছে। যার মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে ৮০০ কোটি টাকার এবং ৪০০ কোটি টাকার রয়েছে অফার ফর সেল (OFS)।
- ইস্যুটির বুক রানিং লিড ম্যানেজার হতে চলেছে ICICI সিকিউরিটিজ লিমিটেড।
- IPO- তে প্রোমোটার গ্রুপ হিরো সাইকেলস ৫০ কোটি টাকার এবং ভাগ্যদয় ইনভেস্টমেন্টস ৫০ কোটি টাকার শেয়ার শেয়ার অফার করছে।




