buzywithinfoBuzy With Info
Everything About Business
FDI

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান FDI প্রবাহের মাঝে সরকার আকৃষ্ট করার জন্য গুরুত্বপূর্ণ সেক্টরগুলি চিহ্নিত করেছে; কোন কোন ক্ষেত্রকে ধরা হয়েছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোম্পানি এবং ব্যাক্তিগত বিনিয়োগকারীরা পিছিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে। একই কারণে গত সপ্তাহে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা FDI-দের মধ্যেও বিক্রির প্রবণতা লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক মাসগুলিতে FDI তাদের বিদ্যমান বিনিয়োগগুলি IPO-তে করেছে। অন্যদিকে ভারতীয় কোম্পানিগুলি বিশ্বব্যাপী বিনিয়োগ বাড়িয়েছে, অনুমান করা হচ্ছে সেই জন্যেই বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে বহির্গমন লক্ষ্য করা যাচ্ছে। আর তাই ভারতীয় ইক্যুইটি মার্কেটে পতন লক্ষ্য করা যাচ্ছে। এমন অবস্থায় পতন রুখতে ভারত সরকার নিট FDI প্রবাহের উপর জোর দিচ্ছে। 

8 3

ভারত সরকার এবং ইনভেস্ট ইন্ডিয়া নন-লেদার স্যু, মেডিক্যেল ইক্যুইমেন্ট, খেলনা, EW, ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিংকে FDI প্রবাহ বাড়ানোর জন্য বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আকর্ষন করার ক্ষেত্রে বিশেষ ক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছে। একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, নতুন ইলেকট্রনিক্স কমপনেন্ট স্কিমটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। কারণ ভারত একটি স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল তৈরি করতে এবং চীনের উপর নির্ভরতা কমাতে চাইছে। আর এই উদ্দেশ্যে ভারতীয় ম্যানুফ্যাকচারার তার উৎপাদনে বৈচিত্র্যতা বা ডাইভারসিফিকেশন আনছে, সাথে দামের ক্ষেত্রে নজর দিচ্ছে।

মোবাইল ফোনের মতো খাতে প্রডাক্ট -লিংকড ইনসেনটিভ স্কিম (PLIS)-এর মাধ্যমে ফক্সকনের মতো কোম্পানিগুলি তাদের বিক্রেতাদের সাথে ভরতে ব্যাপক বিনিয়োগ করেছে। অন্যদিকে বিদেশি কোম্পানিগুলি বৈদ্যুতিক যানবাহন বা EV-এর চাহিদা মেটাতে ভারতে প্রবেশ করেছে। আবার আমদানি শুল্কের বিষয় আলোচনার পর কিছু কোম্পানি ভারতে উৎপাদন সুবিধাগুলিতে বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে এসেছে। সরকার কর্তৃক চালনা করা একটি বিশেষ প্রকল্প সত্ত্বেও, যা পরবর্তীকালে ভারতে তৈরির প্রতিশ্রুতির ভিত্তিতে তিন বছরের জন্য ভর্তুকিযুক্ত হারে আমদানির অনুমতি দেয়। এছাড়া সরকার সুবিধা প্রদানের উপর জোর দিয়ে মোট বিনিয়োগ প্রবাহ বাড়ানোর চেষ্টা করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading