Article By – সুনন্দা সেন

আজকের শেয়ার বাজারে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেলেও অস্থিরতা থেকেই গেছে। আর সেই কারণেই সর্বকালীন উচ্চতার থেকে অনেকটা নেমে এসেছে দেশীয় দুই প্রধান সূচক। এই সময় বিনিয়োগকারীরা অনিশ্চয়তার সাথে ভুগছে। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মার্কেট এক্সপার্ট অজয় বাগ্গা (Ajay Bagga) বলেছেন, বাজারে বর্তমানে স্পষ্ঠ অনিশ্চয়তা চাপ লক্ষ্য করা যাচ্ছে। তাই এমন সময় বিনিয়োগ না করে অপেক্ষা করা দরকার। এমনকি সোনায় বিনিয়োগ করার ক্ষেত্রেও বিবেচনা করা আবশ্যক।
কেবল ভারতীয় শেয়ার বাজারে নয়, সামগ্রিক ভাবে বৈশ্বিক একাধিক শেয়ার বাজারে অনিশ্চয়তার চাপ লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে শেয়ার সূচক VIX ৩৮.৫ পয়েন্ট বেড়ে গেছিল। যা ১৭০ দিন পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। VIX- এর মূল্য নীচে নেমেছে। আমেরিকার অর্থনীতির জন্য স্টক মার্কেট প্রভাবিত হচ্ছে পরোক্ষভাবে চাপ বাড়ছে। তাই বিশ্বের সকল বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের অপেক্ষা করতে এবং বাজার গতিবিধির উপর লক্ষ্য রাখার কথা বলছেন। অবশহয বিবেচনার সাথে অস্থিরতার মাঝে স্বল্প থেকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে ক্রয় লক্ষ্য করা যাচ্ছে। যা শেয়ার বাজারের আগামী দিনের জন্য বেশ ইতিবাচক।
একটি বড় অংশের বিনিয়োগকারীদের কাছে রাষ্ট্রায়ত্ত সংস্থার খাতটি বরাবরই বিনিয়োগের একটি বড়ো এবং ভালো বিকল্প হিসাবে উঠে এসেছে। বিগত কয়েক দশকে রাষ্ট্রায়ত্ত সংস্থার খাতের একাধিক স্টক দুর্দান্ত পারফর্ম করেছে এবং বিনিয়োগকারীদের আকর্ষণীয় রিটার্ন প্রদান করেছে। এই খাতটির একাধিক স্টক মূল্যায়নে অবস্থান করছে, তাই খাতটি রীতিমতো ব্যয়বহুল হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রায়ত্ত সংস্থার খাতে বিনিয়োগ ধরে রাখা ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





