buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

আম্বানি পরিবারের ঘাড়ে SEBI-র খাড়া! কত টাকা জরিমানা আরোপের সাথে ক্যাপিটাল মার্কেটে নিষিদ্ধ হলেন অনিল আম্বানি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

একটি PTI রিপোর্ট অনুসারে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। আম্বানি, রিলায়েন্সে হোম ফাইন্যান্সের প্রাক্তন মূল অধিকারি সহ ২৪টি অন্যান্য সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে SEBI। তাদের বিরুদ্ধে তহবিল অপসারণের অভিযোগ উঠেছে। বাজার নিয়ন্ত্রক ৫ বছরের জন্য সিকিউরিটিজ মার্কেট থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং মোট অংকের জরিমানা আরোপ করেছে। 

5 2

SEBI অনিল আম্বানির উপর ২৫ কোটি টাকা জরিমানা আরোপ করেছে। আর তাকে কোনো তালিকাভুক্ত কোম্পানিতে ডিরেক্টর বা কী – ম্যানেজারিয়াল পার্সোনেল (KMP) এবং বাজার নিয়ন্ত্রকের সাথে নিবন্ধিত কোনো মধ্যস্থতাকারী হিসাবে সিকিউরিটিজ মার্কেটের সাথে যুক্ত হওয়া থেকে ৫ বছরের জন্য বিরত থাকতে বলেছে। এছাড়াও বাজার নিয়ন্ত্রক রিলায়ন্স হোম ফাইন্যান্সকে সিকিউরিটিজ মার্কেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে এবং সংস্থার উপর ৬ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। 

পৃষ্ঠা ২২২- তে SEBI উল্লেখ করেছে যে, অনিল আম্বানি RHFL- এর প্রধান ব্যবস্থাপক এবং কর্মীদের সহায়তায়, তার সাথে যুক্ত অন্যান্য সংস্থাগুলির জন্য ঋণের প্রয়োজনীয়তা দেখিয়ে RHFL থেকে তহবিল অপসারণ করে অন্য কাজে ব্যবহার করার পরিকল্পনা করেছে। আর এটি তখন করা হয়েছে যখন RHFL- এর পরিচালনা পর্ষদ এই ধরনের ঋণ প্রদানের প্রথা বন্ধ করার জন্য দৃঢ় নির্দেশ জারি করেছিল এবং নিয়মিত কর্পোরেট  ঋণ ব্যবস্থা চালু করে। যা অবশ্যই অনিল আম্বানি দ্বারা প্রভাবিত ও কিছু প্রধান কর্মচারীদের দ্বারা কোম্পানির নিয়মের একটি উদাহরণও বটে। 

New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading