buzywithinfoBuzy With Info
Everything About Business
Anil Ambani

অনিল আম্বানির আচ্ছে দিন! তুঙ্গে উঠেছে শেয়ার, কতটা লাভ হল সংস্থার?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

দীর্ঘদিন পর ঋণে জর্জরিত শিল্পপতি অনিল আম্বানির জন্য সুখবর। গত তিন দিন ধরে আপার সার্কিটে রয়েছে তাঁর কোম্পানি রিলায়েন্স পাওয়ারের শেয়ার। বুধবার, কোম্পানির শেয়ার 5 শতাংশ বেড়ে 36.17 টাকা হয়েছে, যা 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গত তিন দিনে রিলায়েন্স পাওয়ারের শেয়ার 15 শতাংশ বেড়েছে। সম্প্রতি জানা গিয়েছে, নাগপুরে একটি তাপবিদ্যুৎ প্রকল্প কেনার জন্য আলোচনা শুরু করেছে গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার। এই প্ল্যান্টটি বিদর্ভ পাওয়ার ইন্ডাস্ট্রিজের অংশ। রিলায়েন্স পাওয়ারের একটি সহযোগী সংস্থা বিদর্ভ পাওয়ার ইন্ডাস্ট্রিজ। তারপর থেকে রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দর ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।

8 2

এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে 14,529.38 কোটি টাকায় পৌঁছেছে রিলায়েন্স পাওয়ারের মার্কেট ক্যাপ। 2008 সালের জানুয়ারিতে এসেছিল রিলায়েন্স পাওয়ারের আইপিও। সেই সময় এর মার্কেট ক্যাপ ছিল 11,563 কোটি টাকা। এর ইস্যু মূল্য ছিল 405-450 টাকা। বিনিয়োগকারীরা সঙ্গে সঙ্গে তা গ্রহণ করেন। এই শেয়ারের দাম 21 শতাংশ প্রিমিয়াম সহ 547.80 টাকায় পৌঁছেছিল তালিকাভুক্তির দিনে। কিন্তু এরপর বিনিয়োগকারীদের হতাশ হন। 2020 সালের 27 মার্চ, এর দাম 1.13 টাকায় নেমে যায়। তবে গত চার বছরে তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে এর দাম বেড়েছে 115 শতাংশ।

New in article ads By Sir 1

ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানিকে একসময় দেশের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য করা হতো। 2007 সালে ফোর্বস ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অনিল আম্বানির মোট সম্পদের পরিমাণ ছিল 45 বিলিয়ন ডলার। সে সময় তিনি ছিলেন দেশের তৃতীয় ধনী ব্যক্তি। কিন্তু আজ তাঁর মোট সম্পদ শূন্য। 113 বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 11 নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি। এই বছর তাঁর মোট সম্পদ 16.4 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading