buzywithinfoBuzy With Info
Everything About Business
Bajaj Finance

২০২৫ সালের শীর্ষস্থানীয় বাজাজ ফাইন্যান্স ৩৮,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন; এমন অবস্থায় বিনিয়োগকারীদের কী করা উচিত? জানুন বিশেষজ্ঞদের মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (২৫ জুলাই, ২০২৫) বাজাজ ফাইন্যান্স লেনদেনে এক নৃশংস পরিনতিতে পৌঁছেছে। বছরের শীর্ষ কার্যকর নিফটি স্টকটি দিনের এই পর্যন্ত ৬%-এরও বেশি পতনের ফলে বাজার মূল্যে ৩৮,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীণ হয়েছে। শক্তিশালী প্রথম প্রান্তিকের পারফর্ম্যান্সের সত্ত্বেও শেয়ারটির এমন অবস্থা। এদিকে ব্রোকারেজগুলি ক্রমবর্ধমান ঋণ ব্যয় এবং প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। অন্যদিকে বিনিয়োগকারীরাও সাবধানতা অবলম্বনের সাথে শেয়ার বিক্রি করে দিচ্ছে। ২০২৫ সালের সেরা নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিটির বার্ষিক রিটার্ন ৩২% ছিল। আর বর্তমানে এটি BSE -তে পতনের কারণে ৯০০ টাকারও নীচে নেমে ৮৯৭.৬৫ টাকার সর্বনিম্ন পর্যায় পৌঁছেছে। 

7 3

সবচেয়ে ক্ষতিকর তথ্য হলো, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ঋণ ব্যয় (Credit Costs) ২.০২% বৃদ্ধি পেয়েছে। যা কোম্পানির ১.৮৫% থেকে ১.৯৫% নির্দেশিত পরিসরের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। UBS -এর মতে, বাজাজ ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির চালিকা শক্তিই দুর্বলতা তুলে ধরেছে। পাশাপাশি তারা বিক্রয় রেটিংয়ের সাথে টার্গেট মূল্য ৭৫০ টাকা নির্ধারণ করেছে। বার্নস্টাইনও একই ভাবে হতাশা দেখিয়েছে। তারা ৬৫০ টাকা টার্গেট মূল্যের সাথে নিম্নমানের রেটিং বজায় রেখেছে। এছাড়া জানিয়েছে প্রথম প্রান্তিকের শিরোনামের সংখ্যার আড়ালে উদ্বেগ লুকিয়ে ছিল। যা বিনিয়োগ সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

অবশ্য সকল বিশ্লেষক মন্দার কথা বলছেননা। জেফারিস তাদের বাই রেটং বজায় রেখেছে। তাদের টার্গেট প্রাইস ১,০৪৪ টাকা থেকে বাড়িয়ে ১,১০০ টাকা করেছে। তবে তারা AUM বৃদ্ধি এবং উচ্চ ঋণ ব্যয়ের জন্য আয়ের অনুমান আগামী তিন অর্থবছরের জন্য ১% থেকে ২% কমিয়েছে। এমকে গ্লোবালও তার অ্যাড রেটিং বজায় রেখেছে এবং সংশোধিত টার্গেট প্রাইস রেখেছে ১,০০০ টাকা। JM Financial (ফাইন্যান্সিয়াল) তাদের বাই রেটিংস ১০০০ টাকার টার্গেট মূল্যের সাথে বজায় রেখেছে। কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা ইঙ্গিত দেয় যে বৃদ্ধির গতি অক্ষুন্ন রয়েছে। এমন অবস্থা বিনিয়োগকারীদের আপাতত হোল্ড থাকার কথা বলছে বিশেষজ্ঞদের একাংশ। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading