buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

বেলরাইজ ইন্ডাস্ট্রিজ শীঘ্রই IPO লঞ্চ করতে চলেছে; বিনিয়োগের আগে ইস্যু প্রাইস, বিডিং ডেট সহ গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আসন্ন বেলরাইজ এবং কেরানা উইভস ইস্যুর আগে দালাল স্ট্রিটে শেষ মেইনবোর্ড IPO ছিল ‘অ্যাথার এনার্জির’। যার সাবস্ক্রিপশন ৩০ এপ্রিল, ২০২৫-এ শেষ হয়েছিল। এক্সচেঞ্জের তথ্য অনুসারে, অ্যাথার এনার্জির ২,৯৮১ কোটি টাকার পাবলিক অফারে মোট সাবস্ক্রিপশন ছিল প্রস্তাবিত ইক্যুইটির ১.৫ গুণ। এবার জানা যাচ্ছে যে চলতি সপ্তাহে ‘বেলরাই ইন্ডাস্ট্রিজ’ মেইনবোর্ড IPO লঞ্চ করতে চলেছে। পুনে, মহারাষ্ট্রয় সদর দপ্তর অবস্থিত কোম্পানিটি সফল হলে, তার স্টক NSE এবং BSE উভয় তালিকাভুক্ত হবে। 

July 18 New in article ads By Sir

পুনেতে সদর দপ্তর অবস্থিত, বেলরাইজ ইন্ডাস্ট্রিজ অটোমোটিভ শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরণের নিরাপত্তা-গুরুত্বপূর্ণ পণ্য তৈরি করে। যার মধ্যে রয়েছে অটোমোটিভ শিট মেটাল এবং কাস্টিং যন্ত্রাংশ, পলিমার উপাদান, সাসপেনশন এবং মিরর সিস্টেম। এর পণ্যগুলি দুই, তিন এবং চার চাকার গাড়ি সহ বিভিন্ন অটো সেগমেন্টে ব্যবহৃত হয়। 

চলুন তবে বেলরাইজ ইন্ডাস্ট্রিজের IPO-এ বিনিয়োগ করার আগে, প্রাথমিক পাবলিক অফারের বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করা যাক। –

  • কোম্পানিটি IPO-এর মাধ্যমে ২,১৫০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে।
  • IPO সাবস্ক্রিপশন ২১মে, ২০২৫ থেকে শুরু হবে এবং বন্ধ হবে ২৩মে, ২০২৫-এ।
  • বেলরাইজ ইন্ডাস্ট্রির IPO ২৬মে, ২০২৫ তারিখে আংশিক ভাবে বরাদ্দ করা হবে।
  • প্রাথমিক পাবলিক অফারে প্রতিটি ইস্যুর প্রাইস বা প্রাইস ব্ল্যান্ডটি হল ৮৫-৯০ টাকা।
  • প্রদত্ত প্রাইস ব্র্যান্ডে ১৬৬ টি ইক্যুইটি শেয়ার কিনতে পারবেন। আর তার মূল্য হবে ১৪,১১০ – ১৪,৯৪০ টাকা। 
  • ডকুমেন্ট অনুসারে, ইস্যুটির ৫০% যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের (QIBs) জন্য সংরক্ষিত, ৩৫% খুচরা বিনিয়োগকারীদের জন্য এবং ১৫% অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (উচ্চ-নিট সম্পদের ব্যক্তি) জন্য সংরক্ষিত।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading