buzywithinfoBuzy With Info
Everything About Business
Stckfig 1

১৯৯১ সালের পর ২০২৪! বিশেষজ্ঞদের মতে বর্তমান সময় বিনিয়োগের জন্য সেরা সময়। 

গত দু-সপ্তাহ ধরে শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বর্তমানে শেয়ার বাজারের প্রতি সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গিঁও ইতিবাচক রয়েছে। আর তার অন্যতম কারণ হলো শেয়ার বাজারে অস্থিরতার বদলে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর পরিমাণে Stock ক্রয় করছেন বিনিয়োগকারীরা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্তমান সময় কী Stock ক্রয়ের জন্য উপযুক্ত? এই বিষয়ে বাজার বিশেষজ্ঞদের সাথে BSE- এর মেম্বারও নিজের মতামত জানিয়েছেন। 

Copy of ONLY Text Ads Banner BWI News

বিশেষজ্ঞদের মতে, স্থায়িত্ব এবং বৃদ্ধির জন্য বর্তমানে বাজারে আকর্ষনীয় রিটার্ন লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য দারুণ লাভ করতে গেলে শেয়ার দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে হবে। কারণ যত বেশি দিন ধরে বিনিয়োগ করে প্রাপ্য রিটার্নের পরিমাণ সেই অনুযায়ী বৃদ্ধি পাবে। বর্তমানে যেহেতু শেয়ার বাজারে গতী দেখতে পাওয়া যাচ্ছে, তাই এই সময় দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করাই যায়। এছাড়া বাজার বিশেষজ্ঞরা বিনিয়োগ থেকে আকর্ষনীয় রিটার্ণ পাওয়ার প্রধান চাবিকাঠি হল এটাই। 

সরকারি প্রকল্পের কোর্স

BSE- এর মেম্বার Ramesh Damani (রমেশ ধামানি) বলেছেন, ভারতের শেয়ার বাজারে বিনিয়োগের অন্যতম সময় ছিল ১৯৯১ সাল। তারপর ওমন সুযোগ আর পাওয়া যায়নি। তবে তেমন সুযোগ বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তাই এমন সময় বিনিয়োগ না করলে পরবর্তীকালে বিনিয়োগকারীরা অনুতাপ করতে পারেন। কারণ আগামীতে শেয়ার বাজারের লাভের গতীর ধারাবাহিকতা আরও উপরে উঠবে। সাথে অস্থিরতা অব্যাহত থাকবে। সেনসেক্স ও নিফটি নতুন উচ্চতা স্পর্শ করবে চলতি বছরে। আর সেই বাজার ঊর্ধ্বমুখীতা আগামী পাঁচ বছরেও থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞ মহলে এক বিরাট অংশ। 

Stock

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা হয়।]

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading