buzywithinfoBuzy With Info
Everything About Business
stock

ট্রাম্পের শুল্ক আরোপের সাথে সাথে বাজারে বড় পতন! আজকে ভারতীয় দুই প্রধান বেঞ্চমার্ক সহ বাজারের অবস্থা কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৭ আগস্ট, ২০২৫ (বুধবার) থেকে ভারতীয় আমদানির উপর মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর আজ (২৮ আগস্ট) ভারতীয় ইক্যুইটি সূচকগুলি নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন করছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি৫০ সূচক ০.১৬% কমে ২৪,৬৭৩ পয়েন্টে এবং বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ২০৩ পয়েন্ট কমে ৮০,৫৮৪ পয়েন্টে লেনদেন শুরু করে। একইভাবে নিফটি ব্যাংক ১৪৪ পয়েন্ট বা ০.২৬% কমে ৫৪,৩০৭-এ লেনদেন শুরু করে। এছাড়া স্মল এবং মিডক্যাপ স্টকগুলি বেঞ্চমার্কের সাথে সামঞ্জস্য রেখে প্রাথমিক বাজারে নিম্নমুখী অবস্থায় লেনদেন শুরু করে, এখনও নিম্নমুখী প্রবণতার সাথেই লেনদেন করছে। নিফটি মিডক্যাপ সূচক ৩৮ পয়েন্ট কমে দিনের সর্বনিম্ন ৫৬,৭২৮-এ দাঁড়িয়েছে।

11

জিওজিৎ ইনভেস্টমেন্টসের রিসার্চ প্রধান বিনোদ নায়ার বলেন, ভারতের উপর আরোপিত ৫০% শুল্ক ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যা বর্তমান থেকে ভবিষ্যতের জন্য বাজারের উপর প্রভাব ফেলবে। অবশ্য বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘসময় ধরে আতঙ্কিত হয়ে থাকর সম্ভাবনা কম। কারণ শেয়ার বাজার এই উচ্চ শুল্ক আরোপকে একটি স্বল্পমেয়াদী বিচ্যুতি হিসাবে দেখবে, যা সহজেই সমাধান হয়ে যাবে। এছাড়া মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেস্যান্টের “দিনের শেষে ভারত এবং US একত্রিত হবে” – মন্তব্য সম্ভাব্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দেয়। তাই ভারতীয় বাজার ৫০% অতিরিক্ত এবং সম্ভাব্য সর্বোচ্চ শুল্ক আরোপের বিষয়কে বেশী মনোযোগ সহকারে না দেখে , এর থেকে বেরোনর করা ভাববে। বাজারের সামনের আসল চ্যালেঞ্জ হলো উচ্চ মূল্যায়ন এবং মন্থর আয় বৃদ্ধি। 
আজকে প্রাথমিক সেশনে নিফটি৫০ -এর মধ্যে সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গেছে HCL টেকনোলজিস, শ্রীরাম ফাইন্যান্স, HDFC ব্যাংক, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ইনফোসিসের স্টকে। আর প্রারম্ভিক লেনদেনে লাভবান ছিল হিরো মোটোকর্প এশিয়ান পেইন্টস, আইশার মোটরস (Eicher Motors), ইটারনার (জোম্যাটো) এবং হিন্দুস্তান ইউনিলিভার। কারিগরি দিক থেকে চয়েস ব্রোকিং-এর একজন টেকনিক্যাল ও ডেরিভেটিভ বিশ্লেষক অমৃতা শিন্ডে বলেন যে বিদ্যমান অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের ‘ওয়েট এবং ওয়াচ’ পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে লিভারেজড পজিশনে। স্টপলসের বিষয়ও মাথায় রাখতে হবে। নিফটি ২৪,৮৪০- এর উপরে থাকলেই কেবল বিবেচনা করা হবে লং পজিশন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading