গত সপ্তাহের শেষ ২ দিন ৪মে থেকে গতকাল ৭মে অব্দি টানা তিন দিনে বড় পতন দেখা গিয়েছে শেয়ার বাজারে। সেনসেক্স এবং নিফটিতে আজও বিরাট পতন অব্যাহত রইল। সপ্তাহের দ্বিতীয় দিনে সেশন শুরু হওয়ার পরেই মার্কেট ক্রেস হতে দেখতে পাওয়া গেলো। দুই সূচকের বিরাট পতনের সাথে বিনিয়োগকারীরা খোয়ালেন বিপুল পরিমান অর্থ। অনুমান করা হচ্ছে, ভারি সেল অফের কারণে ধস নেমেছে শেয়ার বাজারে। আজ অর্থাৎ মঙ্গঁলবার ৯ মে সকালের সেশানে বাজারের ২৫ টি স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমায় পৌঁছে গেছিল। আর সারা দিনে সব চেয়ে বেশি মূল্য কমে যাওয়া স্টকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ টি।
এই পতনের জন্য বিনিয়োগকারীরা সমবেত ভাবে মোট ৫.৫ লক্ষ কোটি টাকা খুইয়েছেন। মার্কেট ক্রেশের আগে বাজারের মোট সম্পদের মূল্য ছিল ৪০৩.৩৯ লক্ষ টাকা, যা আজ দুপুরে ৩৯৭.৯০ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। মোট ৩৭৫৬ টি শেয়ারের মধ্যে মাত্র ৯৭৮ টি শেয়ারে সবুজ সঙ্কেত বা বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। বাকি ২৬৭৭ টি শেয়ারের দাম হ্রাস পেয়ে রেড জোনে চলে গেছে। আজকে সারা দিনে Nifty 50, ১৪০.২০ পয়েন্ট কমে গিয়েছে এবং BSE Sensex আজকে মোট ৩৪০.৬৯ পয়েন্ট কমে গিয়েছে। অবশ্য সকালে পতনের আরও বেশি ছিল। সময়ের সাথে শেয়ার বাজারের দুই সূচক অনেকটাই পতন সামলে নিতে সক্ষম হয়েছে।
শেয়ার বাজারে অটো, মেটাল, ক্যাপিটাল গুডস, কনজিউমার ডিউরেবলস সেক্টরের স্টকগুলিতে বিপুল পতন লক্ষ্য করা গেছে। আর সেই সূচকগুলি আজকের লেনদেন দিবসে যথাক্রমে ৮৬২ পয়েন্ট, ৬৮২ পয়েন্ট, ৪৬৩ পয়েন্ট এবং ৪০৭ পয়েন্ট হ্রাস পেয়েছে। এর সাথে মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকেও ভারী পতন লক্ষ্য করা গেছে BSE- এর মিডক্যাপ সূচক ৭০৬ পয়েন্ট এবং স্মলক্যাপ সূচক ৭৩২ পয়েন্ট হ্রাস হয়েছে। আর যদি কোম্পানির নাম দিতে হয় তবে বলতে হবে আজকে বাজারে ICICI Bank, Axis Bank, Titan, Tata Steel, NTPC, Indusind Bank, Power Grid, JSW Steel, HCL Tech, Tata Motorus এবং M&M – এর শেযারে বড় পতন দেখা দিয়েছে।

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। আর ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes –এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]




