buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

বিনিয়োগকারীদের জন্য আসছে বড় সুযোগ! কোয়ালিটি পাওয়ারের IPO খোলা হবে ১৪ ফেব্রুয়ারি;

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক সরঞ্জাম এবং সমাধান সরবরাহকারী কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইক্যুইপমেন্টস ১৪ ফেব্রুয়ারী, ২০২৫-এ জনসাধারনের জন্য তাদের প্রাথমিক শেয়ার বিক্রয় খোলার সীদ্ধান্ত নিয়েছে। এটি ৬ ফেব্রুয়ারি কোম্পানির নিবন্ধকের কাছে রেড হেয়ারিং প্রসপেক্টাস দাখিল করেছে। প্রাথমিক অফারের মূল্যসীমা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য IPO-এর অ্যাঙ্কর বুক ১৩ ফেব্রুয়ারি চালু হবে এবং পাবলিক ইস্যু ১৮ ফেব্রুয়ারি সকল বিনিয়োগকারীদের জন্য বন্ধ হবে। 

7 3

কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইক্যুইপমেন্টস, বৃহৎ আকারের নবায়নযোগ্য জ্বালানির মতো উদীয়মান অ্যাপ্লিকেশনের জন্য তৈরি সরঞ্জাম এবং সমাধানও অফার করে। গ্লোবাল এনার্জি ট্রানজিকশন এবং পাওয়ার টেকনোলজি কোম্পানিটি ট্রান্সফরমারস অ্যান্ড রেক্টিফায়ারস (ইন্ডিয়া), হিটাচি এনার্জি ইন্ডিয়া এবং GE ভার্নোভা T&D ইন্ডিয়ার মতো তালিকাভুক্ত সংস্থাগুলির সাথে প্রতিযোগিতা করে। এটি হবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মেইনবোর্ড সেগমেন্টের তৃতীয় IPO, যা Ajax Engineering এবং Hexaware Technologies-এর পরে খোলা হবে। 

কোম্পানির IPO-তে ২২৫ কোটি টাকার নতুন ইক্যুইটি শেয়ার ইস্যু করা হবে এবং প্রোমোটার চিত্রা পান্ডিয়ানের ১.৪৯ কোটি শেয়ারের অফার-ফর-সেলের প্রস্তাব থাকবে। আর সংস্থাটি নতুন ইস্যু থেকে প্রাপ্ত ২২৫ কোটি টাকা থেকে ১১৭ কোটি টাকা মেহরু ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স অধিগ্রহণের জন্য এবং ২৭.২ কোটি টাকা প্ল্যান্ট ও যন্ত্রপাতি কেনার জন্য ব্যয় করবে। এছাড়াও অবশিষ্ট IPO তহবিলের অংশ অজৈব বৃদ্ধি, অন্যান্য কৌশলগত উদ্যোগ এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে। 
মহারাষ্ট্র ভিত্তিক কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইক্যুইপমেন্টস ২০ ফেব্রুয়ারির মধ্যে IPO শেয়ার বরাদ্দ চূড়ান্ত করবে এবং বিনিয়োগকারীরা ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকারী কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইক্যুইপমেন্টসের শেয়ারে লেনদেন শুরু করতে পারবে। এছাড়া IPO ড্রাফ্ট অনুসারে, প্যান্টোম্যাথ ক্যাপিটাল অ্যাডভাইজার্স এই ইস্যুর একমাত্র বুক রানিং লিড ম্যানেজার হিসাবে কাজ করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading