buzywithinfoBuzy With Info
Everything About Business
stock

প্রাথমিক লেনদেনে পতনের পরেও বড় চমক ভারতীয় শেয়ার বাজারে; পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধির সাক্ষী সেনসেক্স ও নিফটি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

প্রাথমিক লেনদেন থেকে দুপুরের মধ্যভাগ পর্যন্ত বিহারের ভোটের ফলাফল সহ একাধিক কারণে ভারতীয় শেয়ার বাজারের অবস্থান নেতিবাচক ছিল। তবে দিনের একসময় পর ভারতীয় শেয়ার বাজারের প্রধান সূচক দুটি বুল রানের সাথে লেনদেন করেছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ০.১০০% বা ৮৪.১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮৪,৫৬২.৭৮-এ লেনদেন শেষ করেছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ ০.১২% বা ৩০.৯০ পয়েন্ট বৃদ্ধি সাথে ২৫,৯১০.০৫-এ লেনদেন শেষ করেছে। সাথে জানা যাচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কাশ্মীর থেকে ৩৪০ কোটি টাকার প্রকল্প পাওয়ার পর NBCC-এর শেয়ার ৫% পর্যন্ত বৃ্দ্ধি পেয়েছে। 

10

শুধু তাই নয় বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকগুলি পাঁচ মাসের মধ্যে তাদের সবচেয়ে শক্তিশালী সাপ্তাহিক লাভ করেছে বলে জানা যাচ্ছে। দুই সপ্তাহের পতনের ধারা ভেঙে দিয়ে বেঞ্চমার্ক সূচকগুলিতে ক্রয়ের প্রবণতা দেখা গেছে। সূচকগুলিতে বৃদ্ধির সাথে সেক্টরালগুলোকে গ্রিণ জোনে লেনদেন শেষ করতে দেখা গেছে। এই সপ্তাহে সেনসেক্স এবং নিফটি প্রায় ২% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মিডক্যাপ সূচকও একই রকম বৃদ্ধি পেয়েছে। ডিফেন্স (প্রতিরক্ষা) এবং IT সেক্টরের শেয়ারগুলি আউট পারফর্ম্যান্স করেছে এবং ডিফেন্স সেক্টরের সূচক প্রায় ৪% বৃদ্ধি পেয়েছে। এছাড়া এশিয়ান পেইন্টস, আদানি এন্টারপ্রাইজেস, HCL টেকের নেতৃত্বে ৩৭টি নিফটি শেয়ারের দাম বেড়েছে। 

আজকের অধিবেশনেও বাজার তাদের ঊর্ধ্বমুখী গতি বজায় রেখে টানা পঞ্চম দিনের মতো ঊর্ধ্বমুখী অবস্থানে বন্ধ হয়। ভারত ইলেকট্রনিক্স, ইটারনাল, ট্রেন্ট এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লেট – আওয়ার (late-hour) ক্রয়ের ফলে নিফটি ২৫,৯০০-এর উপরে স্থির হয়। বাজারের প্রস্থ কিছুটা পতনের দিকে ঝুঁকেছিল, যদিও বিস্তৃত সূচকগুলি বেঞ্চমার্কের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। বাজাজ ব্রোকিং রিসার্চের একটি নোটে বলা হয়েছে, আজকে বেশিরভাগ সময় সূচকগুলি চাপের মধ্যে ছিল, তারপরে ট্রেডিংয়ের শেষের দিকে একটি শক্তিশালী প্রত্যাবর্তন তাদের গ্রিন জোনের দিকে নিয়ে যায়। বাজারগুলি ওয়াল স্ট্রিটের রাতারাতি তীব্র পতনের পরে দুর্বল বৈশ্বিক ইঙ্গিত এবং বিহার নির্বাচনের ফলাফল অনুসরণ করার কারণে অস্থিরতার সম্মুখীন হয়।  

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading