buzywithinfoBuzy With Info
Everything About Business
Bitcoin

বিটকয়েন ১০০০০০ ডলার অতিক্রম করেছে! ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো পরিকল্পনার আশাবাদে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ বৃহস্পতিবার (৫ডিসেম্বর,২০২৪) প্রথমবারের মতো বিটকয়েন ১০০,০০০ ডলার অতিক্রম করেছে। মাইলফলক তৈরি করার সাথে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের মূল বাজারের বিনিয়োগকারীদের সমতুল্য সম্মান প্রদান করেছে। আর এটি হয়েছে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পর। তথ্য প্রদানকারী CoinGecko-এর মতে, ক্রিপ্টোকারেন্সির মার্কেটে মোট মূল্য এক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৩.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। যেখানে অ্যাপলের মূল্য প্রায় ৩.৭ ট্রিলিয়ন ডলার।

July 18 New in article ads By Sir 1

বিটকয়েনের ১৬ বছর আগে তার সৃষ্টি কাল থেকেই বিতর্কের সম্মুখীন হয়েছে বহুবার। ভারতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে রয়েছে নানান নিষেধাজ্ঞা। তবে এই বছর বিটকয়েনের মূল্য দ্বিগুণেরও বেশি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক নির্বাচনী বিজয়ের পর থেকে চার সপ্তাহে ৫০%- এরও বেশি বেড়েছে। অবশ্য এর অতীতে এক সময় বিটকয়েন ১০৩,৩৩৫ ডলারের স্তরে ছিলো। আর আজ বহুদিন পর আবার এটি ১০০,০০০ ডলারে পৌঁছেছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এটি ১০৩,০০০ ডলারে উন্নীত হবে। 

মার্কিন ক্রিপ্টো ফার্ম গ্যালাক্সি ডিজিটালের প্রতিষ্ঠাতা এবং CEO মাইক নভোগ্রাটজ জানিয়েছেন যে, তারা একটি প্যারাডাইম পরিবর্তন প্রত্যক্ষ করছে। বিটকয়েন এবং সমগ্র ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম আর্থিক মূলধারায় প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে। আর এই গতি প্রাতিষ্ঠানিক গ্রহণ, টোকেনাইজেশন, অর্থপ্রদানের অগ্রগতি এবং একটি স্বচ্ছ নিয়ন্ত্রক মাধ্যম দ্বারা চালিত হয়। এছাড়া ট্রাম্প তার প্রচারাভিযানের সময় ডিজিটাল সম্পদ গ্রহণ করেছিলেন। পাশাপশি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ড এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading