buzywithinfoBuzy With Info
Everything About Business
Bitcoin

ETF-এর আউট ফ্লোয়ের প্রভাব ক্রিপ্টো মার্কেটে; এক ঝটকায় ২০% কমে বিটকয়েনের দাম নামলো ৯০,০০০ ডলারের স্তরে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আবারও ক্রিপ্টোর মার্কেটে বড় খবর, বিটকয়েনের দামে ফের চাপ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন প্রায় ২% কমে নেমে এসেছে ৯০ হাজার ডলার (৯০,০০০ ডলার)-এর কাছাকাছি এক স্তরে। আর এই পতনের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে বিটকয়েন ভিত্তিক ETF থেকে বড় অঙ্কের বিনিয়োগ প্রত্যাহার। বা বলা চলে ETF আউটফ্লো। অবশ্য এই পতনের প্রভাব শুধু বিটকয়েনেই সীমাবদ্ধ নেই, ইথেরিয়াম, সোনা ও অন্যান্য বড় অল্টকয়েনের দামেও পতন লক্ষ্য করা যাচ্ছে।

11

তবে বেশি প্রভাব বিট কয়েছে পড়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন বাজারে তালিকাভুক্ত একাধিক স্পট বিটকয়েন ETF থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বেরিয়ে গেছে। এর ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে এবং স্বল্পমেয়াদে বিটকয়েনের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের এই সতর্ক অবস্থানই দামের উপর প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই সকল পরিস্থিতিতে গোটা ক্রিপ্টো বাজারেই কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। 

তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, ৯০,০০০ ডলার স্তরটি বিটকয়েনের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। এই স্তর ধরে রাখতে পারলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। অনেকেই এই দরপতনকে স্বাভাবিক সংশোধন বা কারেকশন হিসেবে দেখছেন, দীর্ঘমেয়াদি প্রবণতা এখনও পুরোপুরি দুর্বল নয় বলেও মত তাদের। এদিকে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মার্কিন সুদের হার সংক্রান্ত ইঙ্গিত এবং বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার মানিসিকতাও ক্রিপ্টো বাজারে প্রভাব ফেলছে। 

বিশ্লেষকদের আরও একটি ধারণা হলো, স্বল্পমেয়াদে দামের ওঠানামা আরও কিছুদিন চলতে পারে বলে আশঙ্কা। সব মিলিয়ে, ETF থেকে ফান্ড বেরিয়ে যাওয়ার জেরে আপাতত চাপের মুখে বিটকয়েন। বিনিয়োগকারীদের জন্য বার্তা রয়েছে যে বাজারে অস্থিরতা থাকায় ঝুঁকি বুঝে এবং সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading