Article By – সুনন্দা সেন

চার মাসের দীর্ঘ বিরতির পর আবারও গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন। সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) আন্তর্জাতিক বাজারে বিটকয়েনের দাম সাময়িকভাবে ৯৪,০০০ ডলারের গন্ডি পেরিয়ে যায়, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এক পর্যায়ে এর দাম প্রায় ৯৪,৭০০-এর কাছাকাছি পৌঁছালের পরে কিছুটা পরে কিছুটা মুনাফা তোলার চাপে তা সাফল্য নেমে আসে। তবুও এই উত্থান ক্রিপ্টো বাজারে নতুন করে আশাবাদ ফিরিয়ে এনেছে। বাজার বিশ্লেষকদের মতে, এই দামের উত্থানের পেছনে একাধিক কারণ কাজ করছে। যেমন,
- প্রথমত, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ আবার বাড়তে শুরু করেছে। বড় ফান্ড ও সংস্থাগুলি ধীরে ধীরে বিটকয়েনে বিনিয়োগ বাড়াচ্ছে, যা বাজারে আস্থার সংকেত দিচ্ছে।
- দ্বিতীয়ত, মার্কিন শেয়ার বাজার ও সোনার দামে সাম্প্রতিক ঊর্ধ্বগতি ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের মনোভাবকে ইতিবাচক করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ক্রিপ্টো বাজারেও।
এছাড়াও, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে অনেক বিনিয়োগকারী বিটকয়েনকে দীর্ঘমেয়াদি বিকল্প সম্পদ হিসেবে দেখছেন। ফলে চাহিদা বাড়ায় দামেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও লেনদেনের পরিমাণ এখনও তুলনামূলকভাবে সীমিত, তবুও বাজারে ইতিবাচক প্রবণতা স্পষ্ট।
বিশেষজ্ঞদের একাংশের মত, যদি বিটকয়েন ধারাবাহিকভাবে ৯৪,০০০ ডলারের স্তরের উপরে অবস্থান ধরে রাখতে পারে, তবে আগামী দিনে আরও ঊর্ধ্বমুখী যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিচ্ছেন যে, উচ্চ অস্থিরতার কারণে স্বল্পমেয়াদে ওঠানামা অব্যাহত থাকতে পারে। সব মিলিয়ে, বিটকয়েনের এই উত্থান ক্রিপ্টো বাজারে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং বিনিয়োগকারীদের নজর এখন পরবর্তী দিকনির্দেশের দিকে।




