Article By – সুনন্দা সেন

বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি ১৮ ডিসেম্বর, ২০২৪-এর বোর্ড সভায় SEBI বা সেবি মিউচ্যুয়াল ফান্ড রেগুলেশন ১৯৯৬-এর সংশোধনী অনুমোদন করেছে। যার লক্ষ্য বিনিয়োগের পরিমাণ হ্রাস করা, ডিসক্লোজার ফ্রিকোয়েন্সি হ্রাস করা এবং মিউচ্যুয়াল ফান্ড হাউসের কর্মচারীদের সাথে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা করা। বোর্ড সভায় নেওয়া সীদ্ধান্তের উপর ভিত্তি করে পরিবর্তনগুলি হল:
মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটধারীদের বা বিনিয়োগকারীদের সাথে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ AMC-এর মনোনীত কর্মচারীদের মধ্যে স্বার্থরক্ষার সম্পর্কিত নিয়ন্ত্রক কাঠামো শিথিল করার জন্য সেবি সংশোধনী অনুমোদন করেছে। যা মিউচ্যুয়াল ফান্ডের জন্য ব্যবসা করা সহজতর করতে সহায়তা করবে।
- নতুন নিয়মে AMC কর্মীদের স্কিমগুলিতে নূন্যতম পরিমাণ বিনিয়োগ করতে হভে।
- সাথে সম্মতি সহজ করার জন্য ডিসক্লোজার ফ্রিকোয়েন্সি হ্রাস করা হয়েছে।
- AMC থেকে বেরিয়ে যাওয়া কর্মচারীদের এখন তাদের বিনিয়োগের জন্য একটি ছোট-লক-ইন পিরিয়ড থাকবে।
- কমিটি মননীত কর্মচারীরা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে।
- কর্মচারীদের জন্য রিডিমশনের নিয়মগুলি সহজ করা হয়েছে, আরও নমনীয়তা প্রদান করে।
সেবি আবার নিউ ফান্ড অফার বা NFO-এর মাধ্যমে ফান্ড সংগ্রহের নতুন সময়সীমা নির্ধারিত করেছে। যেমন –
- AMC-গুলিকে অবশ্যই স্কিমটির অ্যাসেট অ্যাসোকেন স্ট্রেটিজি অনুসারে ৩০ দিনের মধ্যে NFO-গুলিতে ফান্ড সংগ্রহ করতে হবে।
- যদি নির্দিষ্ট সময়রেখার মধ্যে Fund অ্যালোকেট করা না হয়, বিনিয়োগকারীরা এক্সিট লোড না দিয়েই স্কিম থেকে এক্সিট বা প্রস্থান করতে পারেন।
- নতুন নিয়মে মিস-সেলিং কমাতে দুটি স্কিমের মধ্যে লেনদেন পরিবর্তনের ক্ষেত্রে দুটি কমিশন কম উপার্জন করবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




