গতকালের রক্তস্নানের পর, আজ বাম্পার লাভ দিয়েছে শেয়ার বাজার। BSE Sensex-এ 2303 পয়েন্ট বেড়ে 74,382.24 স্তরে বন্ধ হয়েছে। Nifty 50 সূচক 735 পয়েন্ট লাফিয়ে 22,620.35 স্তরে বন্ধ হয়েছে। আজ সকাল থেকেই বাজারে ঊর্ধ্বমুখী ছিল। সকালে বাজার খোলে লাভের সঙ্গে। আদানি পোর্টস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা স্টিল, M&M আজ বাজারে শীর্ষ লাভকারীদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
যেখানে ভারত ডায়নামিক্স, জিআরএসই, কোচিন শিপইয়ার্ড, টিটাগড় ওয়াগনের মতো শেয়ারগুলির দাম কমেছে। তবে আজ ব্যাঙ্কিং খাতের শেয়ারে বাম্পার লাভ হয়েছে। গত তিন বছরের তুলনায় আজ ব্যাঙ্ক সূচক সর্বোচ্চ রেকর্ড বৃদ্ধি পেয়েছে। গতকাল ব্যাঙ্কিং খাতের শেয়ারে সব থেকে বেশি প্রভাব পড়তে দেখা গিয়েছিল। ব্যাঙ্কগুলির শেয়ারের দামে ব্যাপক পতন লক্ষ্য করা যায়।
গতকাল শেয়ার বাজারে তোলপাড় চলেছিল। দুপুর 12টার দিকে বিএসই sensex 5000 পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল। বিএসই sensex বিশাল পতনের সঙ্গে 71,487 স্তরে লেনদেন করছিল। বিএসই সেনসেক্স গতকাল সকালে পতনের সঙ্গে 76,285.78 স্তরে খোলে। এরপর থেকে এর ব্যাপক পতন ঘটে। সেনসেক্সের পাশাপাশি নিফটিও কমতে দেখা গিয়েছে। নিফটি দিনের বেলায় 1500 -এরও বেশি পয়েন্ট কমেছে এবং 21,663.75 -এর স্তরে পৌঁছেছে।

গতকাল নির্বাচনের ফলাফলের দিন শেয়ার বাজারে ব্যাপক দরপতন দেখা গিয়েছিল। সেনসেক্স 1300 পয়েন্টের বেশি পতনের সঙ্গে খুলেছিল। সকালে, সেনসেক্স 3200 পয়েন্টের বেশি পতনের সঙ্গে 73,210 -এর স্তরে লেনদেন করছিল। যেখানে নিফটি 400 পয়েন্টের বেশি পতনের সঙ্গে 22,808.40 স্তরে ছিল।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ




