buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

কার্লাইল-প্রোমোটেড হেক্সাওয়্যার টেক ৮,৭৫০ কোটি টাকার IPO চালু করতে পারে! তারিখ থেকে IPO বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন প্রাইভেট ইক্যুইটি জায়ান্ট কার্লাইল প্রোমোটেড হেক্সাওয়্যার টেকনোলজিস আগামী সপ্তাহে তাদের IPO লঞ্চ করতে পারে। যা ভারতের IT পরিষেবা এবং এন্টারপ্রাইজ টেক সেগমেন্ট সর্ববৃহৎ। মার্কিন প্রাইভেট কোম্পানিটি প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ৮,৭৫০ কোটি টাকা সংগ্রহ করবে বলে জানাচ্ছে শিল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র। IPO কার্লাইলের একটি বিশুদ্ধ OFS বা অফার ফর সেলের জন্য প্রস্তাব। চালু হওয়ার জন্য প্রস্তুত এবং পরিকল্পনা করা হয়েছে যে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে পাবলিক সাবস্ক্রিপশনের জন্য ইস্যুটি খোলা হবে। আর ১১ ফেব্রুয়ারি এটি অ্যাঙ্কর ইনভেস্টরের অংশ থাকবে।

6 2

তালিকাভুক্তির পরিকল্পনা বাস্তবায়িত হলে, ২০০২ সালে TCS-এর ৪,৭১৩ কোটি টাকার ইস্যুর পর থেকে এটি হবে টাকার দিক থেকে ভারতের বৃহত্তম IT পরিষেবা IPO। কার্লাইল-প্রোমোটেড হেক্সাওয়্যার ৫টি বিনিয়োগ ব্যাংককে এই চুক্তির জন্য উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছে। আর সেগুলি হল কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, সিটি, JP মরগান, HSBC সিকিউরিটি এবং ITFL ক্যাপিটাল। ৬ সেপ্টেম্বর, ২০২৪-এ দাখিল করা রেড হেরিং প্রসপেক্টাসের ড্রাফ্ট অনুসারে, শার্দুল অমর চাঁদ মঙ্গলদাস হলেন কোম্পানির আইনজীবি, আর তখন ইস্যুর আকার ৯,৯৫০ কোটি টাকা ধরা হয়েছিল। ১৪ মে, ২০২৪-এ প্রতিবেদনে আরও বলা হয় যে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৬ বিলিয়ন ডলারের মধ্যে। 
হেক্সাওয়্যার টেকনোলজিসে কার্লাইলের ৯৫.০৩% অংশীদারিত্ব রয়েছে। মুম্বাই-ভিত্তিক এই সংস্থাটির বিশ্বব্যাপী ১৯টিরও বেশি দেশে ৬১ টি অফিস রয়েছে। কার্লাইলের অধীনে ৩১,০০০ জনেরও বেশি কর্মী এবং ৩৭০ জনেরও বেশি ক্লায়েন্ট বেস রয়েছে। DRHP অনুসারে, ২০২৪ সালের জুনে শেষ হওয়া ছয় মাসে সংস্থাটি পরিচালনা থেকে ৫,৬৮৪ কোটি টাকার রাজস্ব আয় করেছে। যার মধ্যে আমেরিকা ৭৩.৩% রাজস্ব ভাগের সাথে সবচেয়ে বড় অবদানকারী। অবশ্য IPO-এর বিষয় কার্নাইলের সাথে যোগাযোগ কর হলে, সংস্থাটি প্রশ্নের দিতে অস্বীকার করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading