buzywithinfoBuzy With Info
Everything About Business
csstfig

সিমেন্ট সেক্টর নিয়ে বিশেষজ্ঞরা দিলেন বড়ো আপডেট! কত শতাংশ অব্দি বৃদ্ধি পেতে পারে খাতটি?

পতন দেখা দিলেও বর্তমানে শেয়ার বাজারে বুল রান লক্ষ্য করা যাচ্ছে। এমন অবস্থা বাজার বিশেষজ্ঞের একাংশ বাজেটের অপেক্ষা করতে বলছেন। আবার আরেকাংশ বিশেষজ্ঞ দল বিশ্লেষণ করে এই সময়ের জন্য বিভিন্ন সেক্টরের উল্ল্যেখ করছেন। এমন অবস্থায় বাজার বিশ্লেষকরা Cement সেক্টরের কথা তুলেছেন। বর্তমানে সেক্টরটি আকর্ষনীয় হয়ে উঠেছে। তাঁদের মতে যে সকল বিনিয়োগকারী দীর্ঘময়াদে বিনিয়োগের বিষয় ভাবছেন তাদের জন্য Cement সেক্টরটি আকর্ষনীয় রিটার্ণ দিতে পারে। 

5

বিশ্লেষকরা জানিয়েছেন যে, বিনিয়োগকারীদের Cement বিভাগের প্রতি ফোকাস থাকতে হবে। বর্তমানে সেক্টরের অন্তর্গত কোম্পানির স্টকে গতি এবং স্টকের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা জানাচ্ছে যে, সেক্টরটি ভালো গ্রো করবে। এমনকি একদল বিশেষজ্ঞের মতে আগামীতে ৪৮% পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা যাবে ভারতীয় সিমেন্ট সেক্টরে স্টকে এছাড়া বাজেটে পরিবহন এবং নির্মান ক্ষেত্রে অবদান বাড়ানো হবে বলে আশাবাদী অর্থনীতিবিদরা। যে কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সিমেন্ট সেক্টরে তার প্রভাব পড়বে। তবে সেক্টরটির দিকে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বজায় রাখার কথা বলেছেন বিশ্লেষকরা। 

এচাড়াও Axis Mutual Fund- এর বিশেষজ্ঞ Shreyash Devalkar বলেছেন, আগামী দিনে বিদ্যুৎ খাতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। কারণ খাতটি সময়ের সাথে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর তা কেবল দেশীয় বাজারের জন্য নয় বিশ্বব্যাপী বিদ্যুৎ খাতটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং দ্রুত উন্নতি করছে। এছাড়া ভারতের বিদ্যুৎ চাহিদা সময়ের সাথে দুই অংকের কাছাকাছি পৌঁছে গিয়েছে, যা বিদ্যুৎ খাতটিকে বহু দশকের জন্য বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। 

1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading