দেশের বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC নিজেদের বিনিয়োগ পোর্টফোলিও থেকে প্রায় ৮০ টি স্টকে নিজেদের স্টেক কমিয়েছে। আর এরমধ্যে রয়েছে ১৬ টি রাষ্ট্রীয়ও সংস্থা। এছাড়া জানা গিয়েছে সংস্থাটি টাটা পাওয়ার, বেদান্ত, JSW এনার্জি, ভোল্টাস, টাটা মোটরস – এর মতো স্টক বিক্রিও করেছে।

এরপরেও LIC – এর পোর্টফোলিওতে 900 টির বেশি স্টক রয়েছে। আর এগুলি প্রায় ১.৬ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ১৬ টি স্টকে স্টেক কমেছে সেগুলি কী কী তা জানতে হবে এবং বর্তমান পোর্টফোলিওর মূল্য কত তাও জানা আবশ্যক।
একটি বিশেষ সূত্রের খবর হল LIC- র হোল্ডিং যে রয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাংক, পতঞ্জলি ফুড, বাটা ইন্ডিয়া, ইনফোসিস, নেজলে, অ্যাপোলো টায়াস, আদানি গ্রুপের কিছু স্টক, এশিয়ান পেন্টস, সোয়ান এনার্জি ইত্যাদি। তাদের মধ্যে আদানি গ্রুপে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের LIC – এর বিনিয়োগ মূল্য ৫২,৭৭৯ কোটি টাকা ছিল।

যা বর্তমানে বেড়ে ৬১,৬৬০ কোটি টাকা হয়েছে। আর সেই কারণে স্টেক কমিয়ে দিলেও সংস্থার মোট পোর্টফোলিও – ওর মূল্য পৌঁছেছে ১৪ লক্ষ কোটি টাকায়।
ACE Equality – এর তথ্যানুসারে, LIC যে সকল স্টকের স্টেকের পরিমাণ হ্রাস করেছে সেগুলি হল :-
- NTP (National Thermal Power Corporation)
- BHEL (Bharat Heavy Electricals Limited)
- Coal India
- Container Corporation of India
- Shipping Corporation
- Oil India
- Mahanagar Gas
- Canara Bank
- SBI (State Bank of India)
- ONGC ( Oil and Natural Gas Corporation)
- SAIL (Steel Authority of India Limited)
- NMDC Steel.



