buzywithinfoBuzy With Info
Everything About Business
fii's

সমস্ত অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পরেও বিদেশী বিনিয়োগকারীদের আস্থা ফিরে পায়নি; আদানি গ্রুপের কোন কোন কোম্পানির শেয়ার বিক্রি করলো তারা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

BSE-তে দাখিল করা শেয়ারহোল্ডিং তথ্য অনুসারে, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিকে আদানি গ্রুপের বেশ কয়েকটি কোম্পানিতে তাদের হোল্ডিং কমিয়েছে। আটটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি থেকে ৭,০০০ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার অফলোড বা বিক্রি করেছে। অন্যদিকে আবার কিছু আদানি গ্রুপের সংস্থা নতুন করে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করেছে। আদানি এন্টারপ্রাইজ ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে FII-এর কাছ থেকে ৫০৫ কোটি টাকার বিনিয়োগ এনেছে। যেখানে আদানি স্পোর্টস অ্যান্ড ইকোনমিক জোন (SEZ) এবং ACC লিমিটেড যথাক্রমে ২৭২ কোটি এবং ১৩২ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে।

8 3

অবশ্য বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রির পরিমান বেশী ছিল। আদানি এনার্জি সলিউশনস সবচেয়ে বেশি বিক্রির সম্মুখীন হয়েছে। এই সংস্থা থেকে FII প্রায় ২,৯২৭ কোটি টাকার শেয়ার খালাস করেছে। কোম্পানিতে তাদের সম্মিলিত অংশীদারিত্ব দ্বিতীয় প্রান্তিকে ১৩.১%-এ নেমে এসেছে, যা আগের প্রান্তিকে (এপ্রিল- জুন প্রান্তিকে) ১৫.৯% ছিল। আদানি পাওয়ার দ্বিতীয় বৃহত্তম ক্ষতির সম্মুখীন হয়েছে, FII দ্বিতীয় প্রান্তিকে ২,৫৮০ কোটি টাকা শেয়ার অফলোড করেছে। GQG পার্টনার্সের শেয়ার বিক্রির পরিমাণ ছিল প্রায় ৬৬০ কোটি টাকার, যেখানে অন্যান্য FII সম্মিলিতভাবে প্রায় ১,৯০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। অম্বুজা সিমেন্টেসে FII প্রায় ২,১১০ কোটি টাকায় শেয়ার বিক্রি করেছে। 

ফাইলিংয়ে নির্দিষ্ট বিক্রেতাদের চিত্রিত করা যায়নি। তবে জানা গেছে যে জুলাই – সেপ্টেম্বর প্রান্তিকে আদানি গ্রুপের কোন কোন কোম্পানিতে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কত শতাংশ রয়েছে।


কোম্পানির নাম
FII স্টেক (অংশীদারিত্ব)
সেপ্টেম্বর প্রান্তিকেজুন প্রান্তিকে
আদানি এনার্জি সলিউশন১৩.১%১৫.৯%
আদানি পাওয়ার১১.৫%১২.৫%
অম্বুজা সিমেন্ট৫.৯%৭.৪%
আদানি গ্রিণ এনার্জি১১.৩%১১.৬%
আদানি টোটাল গ্যাস১২.৯%১৩%
ACC৫.১%৪.৭%
আদানি স্পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন১৩.৬%১৩.৫%
আদানি এন্টারপ্রাইজ১১.৭%১১.৬%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading