Article By – সুনন্দা সেন

NSE থেকে পাওয়া অস্থায়ী ডেটা দেখায় যে, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা DII- রা নেট ১,৮৩০ কোটি টাকার শেয়ার কিনেছে। অন্যদিকে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FIIs ১,৬৫৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। কেবল এই টুকু নয়, আরও জানা যাচ্ছে যে ট্রেডিং সেশনের সময়, DII ১১,৬৫১ কোটি টাকার শেয়ার কিনেছে এবং ৯,৯৯২ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। আর ১৩,৮৪৪ কোটি টাকার ইকুইটি অফলোড করার সময় FIIগুলি ১২,০১৪ কোটি টাকার শেয়ার কিনেছে।
চলতি অর্থবছরের এই পর্যন্ত ভারতীয় মার্কেট থেকে FII গুলি ২.৮৭ লক্ষ কোটি টাকার নেট বিক্রি করেছে। যখন DII গুলি ৫.৭৬ লক্ষ কোটি টাকার শেয়ার কিনেছে৷ মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের হেড – রিসার্চ, ওয়েলথ ম্যানেজমেন্ট, সিদ্ধার্থ খেমকা জানিয়েছেন যে আগামী সপ্তাহে তারা আশা করছে নিফটি ধীরে ধীরে তার বৃদ্ধি বজায় রাখতে সফল হবে। আর দেশের কেন্দ্রীয় ব্যাংকের CRR হ্রাস করার পরে তারল্যের সম্ভাব্য বৃদ্ধির দ্বারা চালিত হবে। ইতিবাচক খবর এবং সরকারী নীতিগুলি দেশীয় এবং বিদেশী বিনিয়োগকে প্রভাবিত করবে। যার ফলে FIIs থেকে প্রাপ্ত প্রবাহ বৃদ্ধি পাবে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI- এর মনিটারি পলিসি কমিটি, বেঞ্চমার্ক রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ১১ তম বারের জন্য ৬.৫০%-এ। পাশাপশি ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের উন্নতির জন্য, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর CRR ৪%- এ হ্রাস করার ঘোষণা করেছেন। যার পরে কালকের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ৫৬.৭৪ পয়েন্ট বা ০.০৭% কমে ৮১,৭০৯.১২ পয়েন্টে লেনদেন বন্ধ করেছে এবং নিফটি ৩০.৬০ পয়েন্ট বা ০.১২% কমে ২৪,৬৭৭.৮০ পয়েন্টে লেনদেন বন্ধ করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




