buzywithinfoBuzy With Info
Everything About Business
bse

বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা থাকলেও দেশীয় বিনিয়োগকারীরা চলতি বছরে বিপুল অর্থ বিনিয়োগ করেছে; ৬ ট্রিলিয়ন টাকার পরেও বিনিয়োগ রয়েছে অব্যাহত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (DII) ভারতীয় ইক্যুইটি সেগমেন্ট প্রবাহ ২০২৫ ক্যালেন্ডার বছরের জন্য শক্তিশালী রয়েছে। তাদের নিট ক্রয় প্রবাহ ৬ ট্রিলিয়ন টাকা স্পর্শ করার পরও অব্যাহত রয়েছে। ২০০৭ সালে BSE তথ্য সংরক্ষণ শুরু করার পর থেকে এটি একটি ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ পরিমান। BSE তথ্য অনুসারে, ক্যালেন্ডার বছর ২০২৫ সালে DII-এর নেট ইনফ্লো ভারতীয় শেয়ার বাজারে তার আগের ক্যালেন্ডার বছর (CY24)-এর ৫.২৬ ট্রিলিয়ন টাকার চেয়ে বেশি। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বীমা কোম্পানি, নতুন পেনশন স্কিম এবং মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ। 

11

৭ আগস্ট থেকে মার্কিন সরকারের ২৫% শুল্ক এবং ২৭ আগস্ট থেকে আরও ২৫% শুল্ক কার্যকর সত্ত্বেও DII-এর রেকর্ড বিনিয়োগের ফলে ভারতীয় ইক্যুইটি বাজার স্থিতিশীল রয়েছে। যার কারণে ২০২৫ সালের এই পর্যন্ত (১৫ অক্টোবর) পর্যন্ত BSE সেনসেক্স এবং নিফটি৫০ সূচক যথাক্রমে ৫.৮% এবং ৪.৪% বেড়েছে। তবে ২০২৫ সালে BSE স্মলক্যাপ সীচক ৫.৬% কমেছে। যেখানে তথ্য বলছে BSE মিডক্যাপ সূচক ১.৬% কমেছে। টাটা অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ফান্ড ম্যানেজার সোনাম উদাসী বলেন, মধ্যমেয়াদে দেশীয় বিনিয়োগকারীরা SIP-এর মিউচ্যুয়াল ফান্ডে এবং ভারতীয় ইক্যুইটি মার্কেটে আধিপত্য বিস্তার করে। 
মাসিক ২৫,০০০ কোটি টাকার বেশি অভ্যন্তরীণ বিনিয়োগ লক্ষ্য করার সাথে জানা যাচ্ছে যে এই প্রবণতা বিদেশী পোর্টফোলিওকে প্রভাবিত করেছে। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL)-এর তথ্য অনুসারে, শক্তিশালী অভ্যন্তরীণ প্রবাহ বর্তমান ক্যালেন্ডার বছরে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারী বা FPI-দের বিক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছে। চলতি ক্যালেন্ডার বছরে FPIs দেশীয় ইক্যুইটি বাজার থেকে ২৩.৩ বিলিয়ন ডলার (২.০৩ ট্রিলিয়ন টাকা) তুলে নিয়েছিলেন। তবে CY25 তে তারা প্রাথমিক বাজার এবং অন্যান্য রুট দিয়ে ৫,৭১৬ মিলিয়ন ডলার বা ৪৯,৫৯০ কোটি টাকা বিনিয়োগ করেছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading