buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

১৫ আগস্টের আগে গ্রীনজোনে দেশীয় শেয়ার বাজার! এবার কি করবেন বিনিয়োগকারীরা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

টানা পতনের মাঝে বুধবারে প্রাথমিক ট্রেডিংয়ে দেখতে পাওয়া গেলো বৃদ্ধি। অবশ্য দেশীয় দুই প্রধান সূচক গ্রীণজোনে থাকলেও খুব বড় বৃদ্ধির প্রবণতা দেখতে পাওয়া গেলো না। সকাল থেকে বেলা ১১:৩০ মিনিট অব্দি বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সে ০.১৪% বা ১১১.৯৯ পয়েন্ট বৃদ্ধির সাথে ৭৯.০৭৭.৬৪- এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ০.০১৭% বা ৪.৬৫ পয়েন্ট বেড়ে ২৪,১৪৩.৬৫- এর স্তরে পৌঁছেছে। 

10

সকালের ট্রেডিং সেশনে নিফটি মিডক্যাপ১০০ এবং নিফ টি স্মলক্যাপ১০০ সূচক প্রায় ০.০৮% বৃদ্ধি পেলেও প্রাথমিক সেশনের পর রেডজোনে দুই সূচক।  নিফটি মিডক্যাপ১০০ সূচক ০.৮১% বা ৪৬৩.০৫ পয়েন্ট কমে ৫৬,৪১৮.৪৫- এ এবং নিফটি স্মলক্যাপ১০০ সূচক ০.৮২% বা ১৪৮.৭৫ পয়েন্ট কমে ১৮,০৫৪.৯০- এ নেমে এসেছিল। অন্যদিকে BSE স্মলক্যাপ সূচক ০.৫৮% বা ২৭১.৪৬ পয়েন্ট কমে ৪৬,৪৭৪.০৬- এ এবং BSE স্মলক্যাপ সূচক ০.৭৬% বা ৪০২.৫৭ পয়েন্ট কমে ৫২,৮৫৭.২৭- এ নেমে এসেছিল। 

বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করার পর Bernseit- এর ম্যানেজিং ডিরেক্টর ভেনুগোপাল গ্যারে (Venugopal Garre) বলেছেন, বর্তমানে শেয়ার বাজারে অস্থিরতা রয়েছে। যার দ্বারা বাজারের গতিবিধি প্রবাভিত হচ্ছে। এমন অবস্থায় আগামী দিনের শেয়ার বাজারের ট্রেডের সম্পর্কে ধারণা করাও কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাজারের গতিবিধি অনুসরণ করার কথা বলেছেন তিনি। পাশাপাশি বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। এছাড়াও ভেনুগোপাল জানিয়েছেন, মূল্যায়নে দিকে নজর দেওয়ার সাথে বিনিয়োগকারীদের বিনিয়োগের মধ্যে থাকার কথা বলেছেন। এই মুহুর্তে বিক্রির প্রবণতা বাজারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানিয়েছেন। 

New in article ads By Sir

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading