buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

প্রাথমিক লেনদেনে বাজার পতনের পর ঘুরে দাঁড়ালো দেশীয় শেয়ার বাজার; কী কী কারণে বাজারের প্রত্যাবর্তন ঘটলো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (৩ নভেম্বর, ২০২৫) ইক্যুইটি বেঞ্চমার্ক সূচকগুলি প্রাথমিক লেনদেনের সময় ক্ষতির সম্মুখীন হলেও সেই পতন পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে। আর এটি এসেছে শেয়ার ক্রয় এবং বৈশ্বিক ইতিবাচক অবস্থানের কারণে। দিনের প্রথম লেনদেনে যে সেনসেক্স ২৬১.৩৯ পয়েন্ট কমে ৮৩,৬৭৭.৩২- এ পৌঁছেছে; অবশ্য পরে ৫৯.৪৯ পয়েন্ট বা ০.০৭১% বেড়ে ৮৩,৯৯৮.২০-এ পৌঁছায়। নিফটি ও তার বৃহত্তর পতনের পর আজ ইন্ট্রাডেতে সর্বনিম্ন স্তর স্পর্শ করার পর ইনডেক্সটি ২৫,৭৫০-এর উপরে দাঁড়িয়েছে। শ্রীরাম ফাইন্যান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাপোলো হসপিটালের মতো শেয়ারের দাম ৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

6 2

জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান বাজার কৌশলাবিদ আনন্দ জেমস বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে নিফটি ২৬,১০০-এর অতিক্রম করতে পারেনি, উল্টে ২৫,৪০০-এর দিকে পতনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যা অবশ্য সীমিত পতন, আবার অন্যদিকে তিনি বলেন ২৫,৭০০- এর স্তর থেকে নিকটবর্তী মেয়াদে পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। তবে আজকে বাজার প্রত্যাবর্তন কারণগুলি হল –

  1. ইতিবাচক বৈশ্বিক ইঙ্গিত:  এশিয়ার মার্কেটগুলি দৃঢ়ভাবে লেনদেন করছে। দক্ষিণ কোরিয়ার কোম্পি, সাংহাইয়ের SSE কম্পোজিট ইনডেক্স এবং হংকংয়ের হ্যাং সেং ইনডেক্স উর্ধ্বমুখী। এছাড়া গত সপ্তাহের শেষ ট্রেডিংয়ের সময় মার্কিন মার্কেটগুলিও ইতিবাচক নোটে লেনদেন শেষ করেছিল। যা বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করে। 
  1. GST সংগ্রহের ডাটা (তথ্য):  GST সংগ্রহের পরিসংখ্যান বিনিয়োগকারীদের মনোবলকেও চাঙ্গা করেছে। অক্টোবরের মোট পণ্য ও পরিষেবা কর বা GST রেভিনিউ প্রায় অক্টোবরের মোট পণ্য ও পরিষেবা কর বা GST রেভিনিউ প্রায় ১.৯৬ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা বার্ষিক ভিত্তীতে ৪.৬% বৃদ্ধি পেলেও চলতি অর্থবছরের এই পর্যন্ত সবচেয়ে ধীর প্রবৃদ্ধি। 
  1. ক্রয়ের ক্ষেত্রে প্রভাব:  সাম্প্রতিক পতনের পর নির্বাচিত ব্যাংকিং, রিয়েল এস্টেট এবং ফার্মা স্টকগুলিতে বিনিয়োগকারীদের বিনিয়োগ আগ্রহ দেখা গেছে। যা ইনডেক্সগুলিকে প্রাথমিক দুর্বল বা পতন থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading