buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

৫,০০০ কোটি টাকা সংগ্রহের জন্য ডর্ফ-কেটাল কেমিক্যালস সেবির কাছে IPO ড্রাফ্ট পেপার জমা দিয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

স্পেশালিটি কেমিক্যালস কোম্পানি ‘ডর্ফ-কেটাল কেমিক্যালস ইন্ডিয়া লিমিটেড (Dorf-Ketal Chemicals India Ltd)’ প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর মাধ্যমে ৫,০০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন চেয়ে বাজার নিয়ন্ত্রকের কাছে প্রাথমিক কাগজপত্র দাখিল করেছে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি একটি রিসার্চ ও ডেভেলপমেন্ট, উদ্ভাবন কেন্দ্রিক বিশ্বব্যাপী প্রস্তুতকারক এবং হাইড্রোকার্বন অ্যান্ড শিল্প সরবরাহ শৃঙ্খল জুড়ে বিশেষ রাসায়নিকের সরবরাহকারী। যার মধ্যে রয়েছে তেল ও গ্যাস, পরিশোধন, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং শিল্প বিভাগে বিভিন্ন অ্যাপ্লিকেশন সহ গ্রাহকরা। কোম্পানির গ্রাহকদের মধ্যে রয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, PPG ইন্ডাস্ট্রিজ, ক্লারিয়েন্ট, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং বেদান্ত সহ ১,৩২২ জন।

8 3

২০২৪ সালের অক্টোবর পর্যন্ত কোম্পানিটির চারটি দেশে ১৬টি উৎপাদন সুবিধা রয়েছে। যার মধ্যে  ভারতে ৮টি, ব্রাজিলে ২টি, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩টি এবং কানাডায় ৩টি রয়েছে। এছাড়া ভারতের বাইরে ৫৪২টি পেটেন্ট রেজিস্ট্রেশন রয়েছে। যার মধ্যে ৯৯ টি মার্কিন পেটেন্ট রেজিস্ট্রেশন এবং ভারতে ২৯টি পেটেন্ট রেজিস্ট্রেশন রয়েছে। কোম্পানিটি বিশ্বব্যাপী ব্র্যান্ড স্বীকৃতি-প্রাপ্ত ভারত ভিত্তিক কয়েকটি জনপ্রিয় রাসায়নিক কোম্পানির মধ্যে একটি। ২০২২ অর্থবছর থেকে ২০২৪ অর্থবছর পর্যন্ত কোম্পানির কর-পরবর্তী (after tax surged) মুনাফা ৫০.১৮% চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হারে বা CAGR বেড়ে ৬০.২০ কোটি টাকা হয়েছে এবং পরিচালনা থেকে রাজস্ব ৪৫.৪৭% বেড়ে ৫৪৮ কোটি টাকা হয়েছে।
কোম্পানি তার IPO ড্রাফ্ট পেপারে উল্লেখ করেছে যে ৫,০০০ কোটি টাকার প্রাথমিক পাবলিক অফারের মধ্যে নতুন ইস্যু থেকে প্রাপ্ত ৮২.৯০ কোটি টাকা কোম্পানির ঋণ পরিশোধের জন্য বরাদ্দ করা হবে। ৩৩.৩০ কোটি টাকা সহযোগী প্রতিষ্ঠান ডর্ফ-কেটেল কেমিক্যালস FZDE-তে বিনিয়োগ করা হবে তার বকেয়া ঋণ পরিশোধের জন্য এবং অবশিষ্ট তহবিল সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে। JM ফাইন্যান্সিয়াল লিমিটেড, সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, HSBC সিকিউরিটিজ অ্যান্ড ক্যাপিটাল মার্কেট প্রাইভেট লিমিটেড, J.P মরগান ইন্ডির, মরগান স্ট্যানলি ইন্ডিয়া কোম্পানি এবং মতিলাল ওসওয়াল ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার্স লিমিটেড এই ইস্যুর বুক-রানিং লিড ম্যানেজার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading