buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

ফিরে এসেছে IPO মরশুম! জুলাইয়ের শেষ নাগাদ ২৬,০০০ কোটি টাকার আটটি পাবলিক ইস্যু আসছে বাজারে, বিনিয়োগের আগে সেই বিষয় জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

জুনের শেষের দিকে এবং জুলাই মাসের মধ্যে আটটি কোম্পানি তাদের প্রাথমিক পাবলিক অফার বা IPO চালু করার প্রস্তুতি নিচ্ছে। যার মোট ইস্যু আকার সম্ভবত ২৬,০০০ কোটি টাকারও বেশি হবে। এই IPO গুলির মধ্যে রয়েছে HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সম্ভভ স্টিল টিউবস, এলেনবারি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস, কল্পতরু, গ্লোব সিভিল প্রজেক্টস, NSDL, হিরো ফিনকর্প এবং JSW সিমেন্টস। 

July 18 New in article ads By Sir

১৬ জুন, প্রকাশিত তথ্য অনুসারে, HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শীঘ্রই তাদের রেড হেরিং প্রসপেক্টাস (RHP) দাখিল করবে বলে আশা করা হচ্ছে। যার IPO আকার প্রায় ১২,৫০০ কোটি টাকা। যার মধ্যে থাকবে প্রায় ২,৫০০ কোটি টাকা মূল্যের নতুন ইস্যু এবং ১০,০০০ কোটি টাকা পর্যন্ত অফার-ফর-সেল। ২৫ জুন থেকে ২৭ জুনের মধ্যে পাবলিক সাবস্ক্রিপশনের জন্য ইস্যুটি খোলার লক্ষ্য রাখতে পারে। বিষয়টির সাথে পরিচিত একজন ব্যক্তি জানিয়েছেন, মার্চ মাসে সেবির অনুমোদন পাওয়া সম্ভভ স্টিল টিউবসও শীঘ্রই তাদের ৫৪০ কোটি টাকার আইপিও চালু করার প্রস্তুতি নিচ্ছে। HDB Financial Services এবং Sambhav Steel Tubes উভয়ের জন্য খুচরা কোটা প্রায় ৩৫% হবে বলে আশা করা হচ্ছে। 

গত বছরের জানুয়ারি এবং নভেম্বরে যথাক্রমে সেবির ছাড়পত্র পাওয়া এলেনবারি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস এবং কল্পতরু তাদের IPO-র মাধ্যমে যথাক্রমে ৪০০ কোটি এবং ১,৫৯০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। আর শীঘ্রই তাদের লঞ্চের সময়সীমা চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারিতে সেবির অনুমোদন পাওয়া JSW সিমেন্ট ৪,০০০ কোটি টাকার IPO-এর জন্য রোডশো শুরু করেছে। যা জুলাই মাসে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। অবশ্য গ্লোব সিভিল প্রজেক্টস ইতিমধ্যেই তাদের সময়সীমা নিশ্চিত করেছে। IPO ২৪ জুন সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে এবং ২৬ জুন শেষ হবে। ইস্যুটির মূল্য প্রতি শেয়ার ৬৭-৭১ টাকার মধ্যে, যার লক্ষ্য মোট ২০০ কোটি টাকা সংগ্রহ করা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading