Article By – সুনন্দা সেন

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বড় পদক্ষেপ নিল বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি এক্স-পার্টে ইন্টারিম অর্ডার জারি করে আলোড়ন সৃষ্টি করেছে। এই আদেশ মূলত অরেজিস্টার্ড শেয়ার পরামর্শ ও বিভ্রান্তিকর ট্রেডিং শিক্ষার বিরুদ্ধে কড়া ব্যবস্থা হিসেবে সামনে এসেছে। তদন্তে দেখা গেছে, কিছু সংস্থা এডুকেশনের নামে শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ-পরামর্শ দিচ্ছিল এবং এর বিনিময়ে বড় অঙ্কের অর্থ গ্রহণ করছিল, যা আইনত দণ্ডনীয়। এই অর্ডারের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সিকিউরিটিজ মার্কেটে তাদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে এবং প্রায় ৫০০ কোটির টাকা বেশি অবৈধ আয়ের অভিযোগ রেজিষ্টার করা হয়েছে।
SEBI স্পষ্ট জানিয়েছে যে, বাজারে যেকোন ধরনের নির্দেশিকা, পরামর্শ বা ট্রেডিং স্ট্র্যাটেজি প্রচার করতে হলে নিবন্ধন বাধ্যতামূলক। এই নিয়ম ভাঙলে কড়া শাস্তি নিশ্চিত। তবে এক্স-পার্টে এই পদক্ষেপকে কেন্দ্র করে অনেক বিনিয়োগকারীর প্রশ্ন—আগামী সপ্তাহে বাজারে এর প্রভাব কী হতে পারে? সেক্ষেত্রে SEBI কোনো পূর্বাভাস দেয় না বা বাজার কোন দিকে যাবে তা কখনোই বলে না। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কঠোর পদক্ষেপ বাজারে স্বচ্ছতা বাড়ায়, এবং বিনিয়োগকারীদের মধ্যে বিশ্বাস পুনরুদ্ধার করে। ফলে স্বল্পমেয়াদে কিছু শেয়ারে অস্থিরতা হলেও, সামগ্রিকভাবে আগামী সপ্তাহে বাজারে বড় ধরনের নেতিবাচক ধাক্কার সম্ভাবনা কম।
তবে বাজার বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানিয়ে থাকে, আর এই বার তারা বলছেন—
- নীতিগতভাবে SEBI-এর কড়া অবস্থান রিটেল ইনভেস্টরদের সুরক্ষা বাড়াবে,
- বেআইনি ট্রেডিং অ্যাডভাইস বন্ধ হলে বাজার আরও স্থির ও নিয়মবদ্ধ হবে,
- আর এই পরিবেশ মধ্যমেয়াদে ইক্যুইটি মার্কেটকে শক্ত ভিত্তি দেবে।




