buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য রয়েছে পাঁচটি IPO সাবস্ক্রিপশনের অফার! সরস্বতী শাড়ি ডিপোর IPO প্রাইজ কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি সপ্তাহে আসতে চলেছে একাধিক কোম্পানির IPO। জানা যাচ্ছে, বাজারে আসছে মোট পাঁচটি কোম্পানির IPO। যাদের মধ্যে বেশকিছু কোম্পানির IPO সাবস্ক্রিপশন আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও চলতি সপ্তাহে দেশীয় শেয়ার মার্কেটে তিনটি কোম্পানির তালিকাভুক্ত হবে। যার মধ্যে রয়েছে গত সপ্তাহে IPO সাবস্ক্রিপশন শুরু করা দুই বড় সংস্থা ইউনিকর্ণ এবং ফাস্টক্রাই। ২০২৪- বাজেট পেশের পরে মজবুত আর্থিক অবস্থান এবং বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহের জন্য গতি পেয়েছে IPO-র বিভাগে বিনিয়োগকারীরা। 

7 3

চলতি সপ্তাহে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বিভাগের চার কোম্পানি সানলাইট রিসাইক্লিন, ব্রোচ লাইফকেয়ার হসপিটাল, সলভ প্লাস্টিক প্রোডাক্টস, পসিট্রন এনার্জি IPO (Initial Public Offer) লঞ্চ করছে। যার মধ্যে পজিট্রন এনার্জি এবং সানলাইট রিসাইক্লিন ইন্ডাস্ট্রিজের IPO সাবস্ক্রিপশন আজ অর্থাৎ ১২ আগস্ট থেকে শুরু হয়েছে এবং তা ১৪ আগস্ট অব্দি চলবে। আবার অন্যদিকে সলভ প্লাস্টিক প্রোডাক্টস, এবং ব্রোচ লাইফকেয়ার IPO সাবস্ক্রিপশন ১৩ আগস্ট থেকে শুরু হবে এবং ১৬ আগস্ট পর্যন্ত সবস্ক্রিপশন চলবে। 

এই চারটি বাদেও মেনবোর্ড সেগমেন্টে রয়েছে সরস্বতী শাড়ি ডিপো (Saraswati Saree Depot)- এর IPO। ১৯৬৬ সাল থেকে কোলাপুর কেন্দ্রিক এই সংস্থাটি শাড়ির ব্যবসার সাথে যুক্ত। এছাড়াও কুর্তি, লেহেঙ্গা, পোশাকের সামগ্রিসহ একাধিক পণ্যের পাইকারি ব্যবসার সাথে যুক্ত রয়েছে সরস্বতী শাড়ি ডিপো। তবে চলুন বিস্তারিত ভাবে শাড়ি সংস্থার IPO- এর বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পয়েন্ট হিসাবে তুলে ধরা যাক:-

  1. কোম্পানির IPO সাবস্ক্রিপশন ১২ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে। 
  1. কোম্পানি IPO- তে ৬৫ লক্ষ ইক্যুটি শেয়ারের নতুন ইস্যু রয়েছে এবং অফার ফর সেলে (OFS)- এর মাধ্যমে ৩৫ লক্ষ ইক্যুইটি শেয়ার অফলোড করবে শেয়ার হোল্ডাররা। 
  1. সরস্বতী শাড়ি ডিপো IPO- এর জন্য প্রতি শেয়ারের দাম ১৫২ টাকা থেকে ১৬০ টাকা নির্ধারিত করেছে। 
  1. বিনিয়োগকারীরা নূন্যতম ৯০ টি শেয়ারের জন্য বিড করতে পারবেন। এরপর ৯০- এর গুণিতকে বিড বাড়বে। 
  1. তেজস দুলহানি, অমর দুলহানি, সুুজনদাস দুলহানি, তুষার দুলহানি, নিখিল দুলহানি এবং শেবক্রম দুলহানি OFS- এর মাধ্যমে তাদের কাছে থাকা স্টেকের একাংশ অফলোড করবে। 
  1. কোম্পানির IPO- তে প্রায় ৫০% শেয়ার প্রাতিষ্ঠানিক, ১৫% অপ্রাতিষ্ঠানিক এবং ৩৫% খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষন করা হয়েছে। 
New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading