buzywithinfoBuzy With Info
Everything About Business
FDI

নতুন বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ নীতির বড় সাফল্য! প্রতিবেশী দেশগুলির বিনিয়োগ প্রস্তাবে ভারতে এল ৫১১.৫ মিলিয়ন ডলার

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত নতুন FDI (Foreign Direct Investment) বা বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ নীতির মাধ্যমে প্রতিবেশী ও স্থলসীমান্ত সংলগ্ন (Land border adjacent) দেশগুলি বিনিয়োগকারীদের কাছ থেকে এখনও পর্যন্ত ২৯টি FDI প্রস্তাব পেয়েছে। যার মোট মূল্য ৪,৮৯৫ কোটি টাকা বা প্রায় ৫১১.৫ মিলিয়ন ডলার। আর এই মূল পরিবর্তনটি এসেছে ২০২৬ সালের মে মাস থেকে। নতুন নিয়মে স্থলসীমান্ত ভাগ করা দেশগুলির বিনিয়োগকারীরা কোনও ভারতীয় সংস্থায় ১০% পর্যন্ত নন-কন্ট্রোলিং স্টেক রাখলে নির্দিষ্ট শর্ত ও সেক্টরাল ক্যাপ মেনে অটোম্যাটিক রুটে বিনিয়োগ করতে পারবেন। 

5 2

২০২০ সালের নিয়ম অনুযায়ী, এই ধরনের দেশগুলির সঙ্গে যুক্ত যে কোনও বেনেফিসিয়াল ওনারশিপ (beneficial ownership)-এর ক্ষেত্রে সাধারণত সরকারি অনুমোদন প্রয়োজন হতো, এমনকি ছোট অংশীদারিত্ব হলেও। আর এই ২৯টি প্রস্তাবের মধ্যে IT, AI (Artificial Intelligence), ম্যানুফ্যাকচারিং, ফার্মাসিউটিক্যালস, ডাটা সেন্টার এবং ট্রান্সপোর্ট সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ খাত রয়েছে। উল্লেখযোগ্যভাবে, প্রস্তাবগুলি শুধু সরাসরি প্রতিবেশী দেশ থেকে আসেনি; মরিশাস, মার্কিন যুক্তরাষ্ট্র (US), সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, লাক্সেমবার্গ এবং কেইম্যান আইসল্যান্ডসের মাধ্যমেও বিনিয়োগের প্রস্তাব রিপোর্ট করা হয়েছে। 

ভারত একদিকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখছে, অন্যদিকে ছোট ও নিয়ন্ত্রণহীন বিদেশী বিনিয়োগের জন্য অনুমোদন প্রক্রিয়া সহজ করছে। যার ফলে বিশেষ করে তথ্যপ্রযুক্তি, AI, ম্যানুফ্যাকচারিং ও ডাটা ইনফ্রাস্ট্রাকচারের মতো ক্যাপিটা-ইনসেনটিভ সেক্টরে বিদেশী বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হচ্ছে। তবে ১০%-এর সীমা (investment liberalisation) নয়; বরং নিয়ন্ত্রিতভাবে FDI স্বাগত জানানোর জন্য একট কৌশলগত পদক্ষেপ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading