Article By – সুনন্দা সেন

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL) এর তথ্য অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সুদের হার কমানোর ঘোষণার পর বিনিয়োগ ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বৃদ্ধি পায়। বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা (FPIs) এই সপ্তাহে ভারতীয় শেয়ার বাজারে ৩৩৪৬.৯৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। রিজার্ভ ব্যাংক কর্তৃক দ্বারা পরিচালিত সুদের হার হ্রাস বিনিয়োগকারীদের আস্থাকে সমর্থন করেছে এবং ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সপ্তাহের প্রথম তিনটি ট্রেডিং সেশনে শক্তিশালী FPI প্রবাহের দিকে পরিচালিত করেছে।
তবে, ইসরায়েল এবং ইরানের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা সপ্তাহের শেষের দিকে বিনিয়োগকারীদের মনোভাবের উপর প্রভাব ফেলে। সপ্তাহের শেষ ট্রেডিং দিন, শুক্রবারে FPIs ভারতীয় ইকুইটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ ৩২৭৫.৭৬ কোটি টাকা তুলে নিয়েছে। আর এই বিশাল বহির্গমনের ফলে সপ্তাহের নিট বিনিয়োগের পরিমাণ কমে ৩,৩৪৬.৯৪ কোটি টাকা হয়েছে। এদিকে মে মাসের শুরুতে, নেট বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ (FPI) প্রবাহ ইতিবাচক ছিল এবং ১৯,৮৬০ কোটি টাকাতে দাঁড়িয়ে ছিল, যা বিদেশী বিনিয়োগের দিক থেকে মে মাসকে এই বছরের এখন পর্যন্ত সেরা পারফর্মিং মাস করে তুলেছে।
অবশ্য চলমান ইসরায়েল-ইরান সংঘাতের মতো ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়ে, বিনিয়োগকারীরা তাদের অর্থ সোনার মতো নিরাপদ সম্পদে স্থানান্তরিত করার প্রবণতা দেখায়। যা ভারতের মতো উদীয়মান বাজারে প্রবাহ কমাতে পারে অনুমান করা হয়েছে। সপ্তাহে ইতিবাচক বিনিয়োগ সত্ত্বেও, জুন মাসে সামগ্রিক FPI বিনিয়োগের প্রবণতা নেতিবাচক রয়ে গেছে। NSDL তথ্য অনুসারে, জুন মাসে এখন পর্যন্ত, FPIs ভারতীয় ইক্যুইটি বাজার থেকে ৫৪০২ কোটি টাকা তুলে নিয়েছে। অবশ্য অন্যদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (এমপিসি) ৬ জুন ৫০ বেসিস পয়েন্টের আকস্মিক হার কমানোর ঘোষণা করেছে। রেপো রেট ৫.৫%- এ নামিয়ে এনেছে, যা বিনিয়োগকারীদের আস্থাকে আরও জোরালোভাবে বাড়িয়ে তুলছে।




