buzywithinfoBuzy With Info
Everything About Business
NSDL

২০২৪ সালে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগের প্রবাহ ৯৯% হ্রাস পেয়েছে! নজর রাখুন রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড বা NSDL অনুসারে, ভারত ২০২৪ সালে বিদেশী পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা FPI প্রবাহে ব্যাপক পতনের রিপোর্ট করেছে। আগের বছরের তুলনায় চলতি বছরে FPI প্রবাহ ৯৯% হ্রাস পেয়েছে। NSDL ডেটা নির্দেশ করে যে নেট FPI প্রবাহ ২০২৩ সালের ১.৭১ লক্ষ কোটি টাকা থেকে কমে ২০২৪ সালে ২,০২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। আর্থিক বিশ্লেষকরা এই পতনের জন্য প্রাথমিক ভাবে বিশ্ববাজারে মার্কিন অর্থনীতির শক্তিশালী অবস্থানকে দায়ী করেছেন।

8 3

শক্তিশালী মার্কিন অর্থনৈতিক কর্মক্ষমতা, স্থির স্টম মার্কেট এবং টেকসই উচ্চ সুদের হারের সাথে যুক্ত হওয়ার ফলে মার্কিন বন্ড, মানি মার্কেট আর ইক্যুইটিতে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রবাহিত হয়। যা ভারত সহ উদীয়মান বাজারগুলিকে প্রভাবিত করে। এছাড়াও বার্ধিত মূল্যায়ন, উচ্চ বাজার ক্যাপ-টু-GDP অনুপাত, GDP প্রবৃদ্ধি হ্রাস, শিল্প উৎপাদন হ্রাস এবং কর্পোরেট আয় বৃদ্ধি হ্রাসের কারণে ভারতীয় বাজারগুলি বিদেশী বিনিয়োগকারীদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়াও ২০২৪ সালে ভারতে FPI প্রবাহ হ্রাস পাওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে। 

ব্যাংকিং এবং বাজার বিশেষজ্ঞ অজয় বাগ্গা বলেছেন, প্রথমেই মার্কিন ব্যতিক্রমবাদ, তারপরে শক্তিশালী মার্কিন অর্থনীতি, মার্কিন স্টক মার্কেট এবং মার্কিন সুদের হার ভারত সহ উদীয়মান বাজারগুলির ক্ষতি করেছে। এর সাথে সাধারণ নির্বাচন সহ একাধিক উপাদান, সরকারী ব্যয় এবং অবকাঠামোগত উন্নয়ন হ্রাস পেয়েছে। যার ফলে অর্থনৈতিক কর্মকান্ড নিম্নমূখী হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণভাবে FPI প্রবাহ বৃদ্ধিকে বাধা দিয়েছে। বাগ্গা আর একটি কথা উল্লেখ করেছে, ভারতীয় ব্যাংক এবং নন-ব্যাংকিং ঋণদাতাদের নিম্ন কার্যকারিতার কারণে RBI অনিরাপদ ঋণ দেওয়ার নিয়ম কঠোর করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading