লোকসভা নির্বাচনের ফলাফলের পর ভারতীয় বাজারে প্রত্যাবর্তন বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের। জুন মাসেই ভারতীয় Stock মার্কেটে 12,170 কোটি টাকা বিদেশী বিনিয়োগ হয়েছে। 21 জুন পর্যন্ত এই বিদেশী বিনিয়োগের যা ধারাবাহিকতা দেখা যাচ্ছে, তাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে হবে তা প্রত্যাশা করাই যায়।
ডিপোজিটরি ডেটা অনুসারে, নতুন বিনিয়োগের পরে, 2024 সালে (21 জুন) স্টক থেকে FPI তোলার পরিমাণ দাঁড়িয়েছে 11,194 কোটি টাকা। লোকসভা নির্বাচনের পরে, বিদেশী বিনিয়োগকারীরা আবারও ভারতীয় Stock বাজারে বিনিয়োগ করতে শুরু করেছেন। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে ভারতের ওপর। জুন মাসে এখন পর্যন্ত ভারতীয় Stock বাজারে বিনিয়োগকারীরা 12 হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন। এর প্রভাব দেখা যাবে পুঁজিবাজারে।
সরকারি প্রকল্পের কোর্স
মে মাসের শুরুতে, নির্বাচনী ফলাফল নিয়ে অনিশ্চয়তার সময়, বিদেশী পোর্টফোলিও ইনভেস্টমেন্ট থেকে 25,586 কোটি টাকার বিনিয়োগ তুলে নেওয়া হয়। একই সময়ে, বিদেশী বিনিয়োগকারীরা মরিশাসের সঙ্গে ভারতের কর চুক্তির পরিবর্তন করার পাশাপাশি, মার্কিন বন্ডের ক্রমাগত বৃদ্ধির বিষয়ে উদ্বেগের মধ্যেই এপ্রিল মাসে শেয়ার থেকে 8,700 কোটি টাকারও বেশি তুলে নেয়। অবশেষে স্বস্তি মিলেছে লোকসভা নির্বাচনের ফলাফলের পর।

বর্তমানে ভারতীয় স্টক মার্কেটের উচ্চ মূল্যায়নের কারণে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের প্রবাহ বাড়বে। মর্নিংস্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর-ম্যানেজার রিসার্চ হিমাংশু শ্রীবাস্তব জানিয়েছেন, গ্রোথ সমর্থন করার জন্য বাজেটের প্রত্যাশাও বিনিয়োগকারীদের মনোভাবকে শক্তিশালী করেছে। তথ্য অনুযায়ী, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ পর্যালোচনার সময়কালে ঋণ বা বন্ড মার্কেটে 10,575 কোটি টাকা জমা করেছে বলে খবর রয়েছে।
Article By – আস্তিক ঘোষ





