গত দু- সপ্তাহ ধরে শেয়ার বাজারে বুলিস রান দেখার পর গতকাল অর্থাৎ শুক্রবার (২১জুন,২০২৪) বাজারের মূলসূচকগুলি রেড জোনে লেনদেন বন্ধ করেছে। তবে বর্তমানে Stock বাজারে দারুণ বৃদ্ধি সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইতিমধ্যে মূল দুই সূচক সেনসেক্স ও নিফটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞ মহলের এক বিরাট অংশের মতে, বিনিয়োগকারীদের মধ্যে সরকারের পলিশিগুলি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। যে জন্য ক্রয়ের প্রবণতাও তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা বেশ কিছু দিকে লক্ষ্য রেখে জানিয়েছেন যে, আগামী দিনে Stock বাজারের বৃদ্ধি অব্যাহত থাকবে। আর লক্ষ্যনীয় বিষয়গুলি হল:-
- লোকসভা নির্বাচনের দিন বাজারে বিরাট পতন লক্ষ্য করা গেলেও, মেজোর ভোট প্রধানমন্ত্রীর দিকে থাকায় বাজারে গতি পুনঃরায় ফিরে আসে। অর্থাৎ আশানুরূপ সাফল্য মানে অগ্রগতি।
- নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সাথে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা করা যাচ্ছে।
- গতকাল রেড জোনে নিফটি লেনদেন বন্ধ করলেও সম্প্রতি নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আর তার বৃদ্ধি অব্যাহত থাকবে।
- উন্নত বাজেট স্বাভাবিক ভাবে বিনিয়োগ বাজারকে আগামী দিনে আরও শক্তিশালী করবে। আগামী মাসের পূর্ণাঙ্গ বাজেটের উপর Stock বাজার অনেকটা নির্ভর করছে।
সরকারি প্রকল্পের কোর্স
- মোদী এবং নির্মলা সীতারামন দায়িত্বে আসার পর আশা করা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার গত ১০ বছরের মতো আগামী ৫ বছরে অর্থনীতি বৃদ্ধির পথ অবলম্বন করবেন। যে কারণে বিনিয়োগকারীদের প্রতিরক্ষা, রেলওয়ে, সড়ক, বন্দর ইত্যাদি খাতের উপর অত্যাধিক নজর থাকবে।
সম্প্রতি এক সাক্ষাৎ কারে এই বিষয়গুলি প্রভু দাস লীলাধর ইন্সটিটিউশনাল রিসার্চ বিভাগের ডিরেক্টর আমনীশ আগরওয়ালও উল্লেখ করেছেন। সাথে আরও বলেছেন – অটো, ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, প্রতিরক্ষা, ফার্মা, হাসপাতাল, আকাশ পথ এবং মূলধনী পণ্য খাতের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। সম্প্রতি প্রভু দাস লিলাধর ইন্সটিটিউশনাল রিসার্চ ক্যাপিটাল গুডস, টেলিকম ও সিমেন্ট খাতে বিনিয়োগ বৃদ্ধি করেছে। যা ভবিষ্যতে ভালো রিটার্ন প্রদান করবে বলে তাঁর ধারণা।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ লরা হয়।]
Article By – সুনন্দা সেন





