buzywithinfoBuzy With Info
Everything About Business
FPI

বছরের প্রথম দুই মাসে FPI ভারতীয় মার্কেট থেকে ১ লক্ষ কোটি টাকার বেশি প্রত্যাহার করেছে; প্রত্যাহারের কারণ কী এবং এর কী প্রভাব পড়বে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড বা NSDL কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা FPIs ভারতীয় স্টক মার্কেট থেকে ১ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ইক্যুইটি তুলে নিয়েছে। নতুন বছরের এই পর্যন্ত মোট FPI আউটফ্লো ১,০১,৭৩৭ কোটি টাকা। যা দেশের স্টক মার্কেট থেকে উল্লেখযোগ্য পরিমাণের মূলধন সরে যাওয়াকে বোঝায়। বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে ২,৪৩৭.০৪ কোটি টাকার ইক্যুইটি বিক্রি করেছে। আগের পুরো সপ্তাহের ১৩,৯৩০.৪৮ কোটি টাকা ইক্যুইটি বিক্রি করেছিলেন।

July 18 New in article ads By Sir 1

চলতি বছরের শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই FPIs ২৩,৭১০ কোটি টাকার ইক্যুইটি অফলোড বা বিক্রি করেছে। যা জানুয়ারি, ২০২৫-এ ৭৮.০২৭ কোটি টাকার ইক্যুইটির তীব্র বিক্রির পরে এসেছে। অবশ্য ভারতীয় এয়ারটেলের শেয়ারে বিপুল পরিমানে (বাল্ক) বিনিয়োগের কারণে বিক্রির চাপ একটু হলেও কমেছে। যার জন্য বাজারেও স্বস্তি এসেছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইতিবাচক প্রবাহ দেখা গেছিলো। ওই সময় ভারতীয় শেয়ার বাজারে ১৫,৪৪৬ কোটি টাকার FPI-এর নেট বিনিয়োগ দেখা গেছিল। তবে ২০২৪ সালের শেষের দিকে দেশীয় শেয়ার বাজারের শক্তিশালী অবস্থার সত্ত্বেও বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের ক্রয় মূল্য উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। যা বর্তমানে মাত্র ৪২৭ কোটি টাকায় নেমে এসেছে।

বাজার বিশেষজ্ঞরা ক্রমাগত বিক্রি এবং বিদেশী বিনিয়োগকারীদের প্রত্যাহারের জন্য একাধিক কারণ উল্লেখ করেছেন। বিনিয়োগকারীদের প্রধান বা মূল সতর্কতার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী অনিশ্চয়তা, ক্রমবর্ধমান মার্কিন বন্ড ইল্ড (মূলধন ব্যতিত একটি বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়) এবং ভূ-রাজনৈতিক (geopolitical) উত্তেজনা। আর ভারতের মতো উদীয়মান বাজার থেকে FPIs-এর মূলধন সরিয়ে নেওয়ার অন্যতম কারণ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রাজনৈতিক কৌশলের প্রভাব। রাজনৈতিক পর্যায়ে তাঁর প্রত্যাবর্তন মার্কিন অর্থনীতির প্রতি বিনিয়োগকারীদের আস্থা জোরদার করেছে। কারণ ট্রাম্প US-কে আরও আকর্ষনীয় বিনিয়োগের গন্তব্য করে তুলেছে।
বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ কৌশল নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে শুরু করায় ভারত সহ উদীয়মান (emerging) বাজারগুলি উল্লেখযোগ্যভাবে আউটফ্লোয়ের সম্মুখীন হয়েছে। বিশেষ করে ভারতে ২০২৪ সালের শেষের দিকে FPI প্রবাহে তীব্র হ্রাস লক্ষ্য করা গেছে। ২০২৩ সালের তুলনায় তাদের নিট বিনিয়োগ ৯৯% কমেছে। বিশ্লেষকরা সতর্ক করার সাথে বলেছেন যে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে ভারতীয় শেয়ার বাজার থেকে FPI আউটফ্লো অব্যাহত থাকবে। যা-ইন্ডিয়ান স্টক মার্কেটে চাপ সৃষ্টি করতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading