Article By – সুনন্দা সেন

বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় ইক্যুইটি বাজার থেকে অর্থ ফেরত নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। মার্চের প্রথম সপ্তাহে FPIs ২৪,৭৫৩ কোটি টাকা (প্রায় ২.৮ বিলিয়ন মার্কিন ডলার) তুলেছে। আগের মাসে ইক্যুইটি মার্কেট থেকে ৩৪,৫৭৪ কোটি এর জানুয়ারি মাসে ৭৮,০২৭ কোটি টাকা তুলে নেওয়ার পর এটি এসেছে। ২০২৫ সালে FPIs দ্বারা মোট বহিঃপ্রবাহ এখনও পর্যন্ত ১.৩৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ডিপোজিটরি ডাটার তথ্য অনুসারে FPIs ৭মার্চ পর্যন্ত ভারতীয় ইক্যুইটি থেকে ২৪,৭৫৩ কোটি টাকার শেয়ার অফলোড করেছে।
টানা ১৩তম সপ্তাহ পর্যন্ত ফরেন পোর্টফোলিও ইনভেস্টরটা বিক্রি অব্যাহত রেখে। যার জন্য ১৩ ডিসেম্বর, ২০২৪ থেকে FPIs ১৭.১ বিলিয়ন মার্কিন ডলারের ইক্যুইটি শেয়ার অফলোড করেছে। বিদেশী বিনিয়োগকারীদের দ্বারা এই বিক্রি বৈশ্বিক এবং অভ্যন্তরীণ উত্তেজনা ও দ্বন্ধের সংমিশ্রকরণের জন্য ঘটছে। জানা যাচ্ছে যে আগামীতে বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা আরও বৃদ্ধি পেতে চলেছে। যা বিনিয়োগকারীদের মনোভাবকে উল্লেখযোগ্যভাবে চাপে ফেলবে। এছাড়া অভ্যন্তরীণ ফ্রন্টে অপ্রতুল কর্পোরেট উপার্জন নেতিবাচক অনুভূতি যোগ করেছে। কারণ এটি বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
এই অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে রুপির দুর্বলতার কারণে, যা ভারতীয় সম্পদের আকর্ষণকেও হ্রাস করেছে। Dezerv-এর সহ-প্রতিষ্ঠাতা বৈভব পোরওয়াল উল্লেখ করেছেন যে রুপির অবমূল্যায়ন, অন্যদিকে ভারতের কর কাঠামো, দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর ১২.৫% এবং স্বল্পমেয়াদী লাভের উপর ২০% কর সহ, বিকল্প বাজারগুলি কম বা শূন্য কর পরিবেশ প্রদান করে, তার ফলে FPI-দের রিটার্ন হ্রাস পেয়েছে। বর্তমানে জটিলতার আরেকটি স্তর যোগ করছে বৈশ্বিক বাজার। ডলার সূচকের সাম্প্রতিক পতন মার্কিন যুক্তরাষ্ট্রে তহবিল প্রবাহকে সীমিত করবে বলে আশা করা হচ্ছে। যা বিনিয়োগকারীদের মনোযোগকে আরও বদলে দেবে।




