ভারত এবং এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি। বর্তমানে বিশেষ রাসায়নিক শিল্পে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন তিনি। গুজরাটের বিশেষ রাসায়নিক কোম্পানি ওমকার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (ওসিআইপিএল) এর 67 শতাংশ শেয়ার কেনার কথা ঘোষণা করেছে Adani গ্রুপের কোম্পানি Adani উইলমার। তার জন্য ইতিমধ্যেই আদানি উইলমার একটি শেয়ার ক্রয় চুক্তি করেছে, যার মূল্য 56.25 কোটি টাকা।
আজ বাজার খুলতেই দেখা গেল, আদানির নাম যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ওমকার স্পেশালিটি কেমিক্যাল লিমিটেডের শেয়ার উপরের সার্কিটে চলে যায়। বৃহস্পতিবার ওমকার স্পেশালিটি কেমিক্যাল লিমিটেডের শেয়ার 6.80 টাকায় বন্ধ হয়। আর আজ এর দাম 7.14 টাকায় পৌঁছেছে। গত 52 সপ্তাহের শীর্ষ দাম উঠেছিল 12.35 টাকা। শেষ গত বছরের 14 জুলাইতে কোম্পানিটির শেয়ার এই পর্যায়ে পৌঁছেছিল।
গুজরাটের পানোলিতে OCIPL -এর বার্ষিক 20,000 মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন একটি উৎপাদন কারখানা রয়েছে। কোম্পানিটি তাদের সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে, আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে। 2024 সালের আর্থিক বছরে OCIPL -এর টার্নওভার ছিল 13.95 কোটি টাকা। বর্তমানে দেশে স্পেশালিটি কেমিক্যালের বাজার দ্রুত বাড়ছে।
এর চাহিদা বাড়ছে হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, খাদ্য, প্লাস্টিক এবং পলিমার, কৃষি রাসায়নিক, লুব্রিকেন্ট এবং পেট্রোকেমিক্যাল শিল্পে। বর্তমানে তৃতীয় পক্ষের উৎপাদন এবং উইলমারের প্ল্যান্ট থেকে আমদানির মাধ্যমে এই সেক্টরে কাজ করে আদানি উইলমার। আদানি উইলমারে আদানি গ্রুপ এবং সিঙ্গাপুরের উইলমার গ্রুপের অংশীদারিত্ব রয়েছে।
Article By – আস্তিক ঘোষ






