বৃহস্পতিবার অর্থাৎ ১১ জুলাই, ২০২৪ তারিখে একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে, Adani পোর্টস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) তার দক্ষিণ ভারতের ট্রান্সশিপমেন্ট কন্টেইনার বন্দরকে বাড়িয়ে তুলতে বিপুল পরিমান অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এই বিনিয়োগটি কেরালার ভিজিনজাম (Vizhinjam) বন্দর পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের একটি অংশ। যা ২০২৮ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা যায়। অবশ্য Adani পোর্টস এই বিষয় গত বছর অক্টোবর মাসে কোম্পানির পক্ষ থেকে যে প্রতিবেদন পেশ করা হয়েছিল, এটি তার ইঙ্গিত হিসাবেও ধরা যায়।
আদানি পোর্টসের প্রধান নির্বাহী পরিচালক করণ আদানি সাংবাদিকদের বলেছিলেন, Adani পোর্টস তার কার্য ক্ষমতা বাড়ানোর জন্য প্রতি বছর ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। আদানি গ্রুপের ভিজিনজাম বন্দরের ৯০০ মিলিয়ন ডলারের প্ল্যানটি ২০২২ সালে প্রটেস্টের কারণে কাজ বন্ধ করে দিয়েছিল। তবে তার কাজ আবারও শুরু হয়েছে। কারণ পরিকল্পনাটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আদানি গ্রুপের মালিক উভয়ের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই পরিকল্পনাটি সমাপ্ত হলে, এটি ভারতের প্রথম কন্টেইনার ট্রান্সশিপমেন্ট হবে। যা দুবাই, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার সাথে প্রতিদ্বন্ধীতা করবে।
ভিজিনজাম বন্দরে আদানি পোর্টস ১০ হাজার কোটি টাকা অর্থাৎ ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। যার ফলে ভারতের এই বন্দর বিশ্ব বাণিজ্যে অবদান রাখবে। কারণ বন্দর বাড়ালে এটি বৈশ্বিক কার্গো ট্রাফিকের ৩০% নেতৃত্ব দেবে। আর বাণিজ্যিক সবচেয়ে বড় জাহাজের আদর্শ কেন্দ্র হয়ে উঠবে ভিজিনজাম বন্দর অর্থাৎ ভারত।
Article By – সুনন্দা সেন






