buzywithinfoBuzy With Info
Everything About Business
Godfrey Phillips

গডফ্রে ঘোষণা করলো লভ্যাংশের! কত তারিখ এবং শেয়ার প্রতি কত টাকা করে লভ্যাংশ প্রদান করবে কোম্পানি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মঙ্গলবার অর্থাৎ আজ (১৯ নভেম্বর, ২০২৪) সিগারেট প্রস্তুতকারক কোম্পানি গডফ্রে ফিলিপস ইন্ডিয়া লিমিটেড বলেছে যে তার পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০২৪-এ শেষ হওয়া অর্থাৎ চলতি আর্থিক বছরের জন্য ১,৭৫০% অর্থাৎ ২ টাকার প্রতিটি ইক্যুইটি শেয়ার প্রতি ৩৫ টাকার লভ্যাংশ প্রদান করবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশের জন্য শেয়ারহোল্ডারদের এনটাইটেলমেন্ট নির্ধারণের উদ্দেশ্যে রেকর্ড ডেট শুক্রুবার, ২৯ নভেম্বর, ২০২৪ ধার্য্য করা হয়েছে। 

6 2

পাশাপাশি জানা যাচ্ছে যে গডফ্রে ফিলিপস ইন্ডিয়া ৩০ সেপ্টেম্বর, ২০২৪-এ শেষ হওয়া ত্রৈমাসিকে ২৩% একত্রিত নিট মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে। যা এসেছে দ্বিতীয় ত্রৈমাসিকে উচ্চতর বিক্রির কারণে। যা গত বছরের একই ত্রৈমাসিকের পোস্ট করা ২০২.০৬ কোটি টাকার একত্রিত নিট মুনাফা থেকে বেশি। যেখানে অপারেশনগুলি থেকে প্রাপ্ত আয় দাঁড়িয়েছে ১,৬৪১.৪২ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের ১,৩৭৪.৫৫ কোটি টাকা ছিল। পাশাপাশি কোম্পানির ব্যয় বেড়ে ১,১৯৪.০৩ কোটি টাকা হয়েছে। 

দ্বিতীয় ত্রৈমাসিকে কোম্পানির সিগারেট, তামাক এবং সংশ্লিষ্ট পণ্য থেকে রাজস্ব ১,৬০০.০৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা গত অর্থবছরের একই সময় ১,২৫৮.৪৮ কোটি টাকা ছিল। অন্যদিকে রিটেল এবং এই সম্পর্কিত পণ্যগুলি থেকে রাজস্ব গত অর্থবছরের ১১৭.২৬ কোটি টাকা থেকে কমে ৩৮.৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। অবশ্য ১২ এপ্রিল, ২০২৪-ের কোম্পানির বোর্ড জানিয়েছিল যে তারা রিটেল ব্যবসা থেকে সরে আসতে চাইছে। এইসবের মাঝে BSE-তে গডফ্রে ফিলিপস ইন্ডিয়া লিমিটেডের শেয়ার ০.১৩% পতনের সম্মুখীন হয়েছে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading