buzywithinfoBuzy With Info
Everything About Business
gold bond

আজ প্রী-ম্যাচিওর রিডেম্পশন উইন্ডো খোলার সাথে সাথে গোল্ড বন্ড বিনিয়োগকারীরা ১৭০% এরও বেশি লাভ করেছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২০-২১ সিরিজ-২ এর সোভেরেন গোল্ড বন্ড (SGB) ধারণকারী বিনিয়োগকারীদের সুদের অর্থ প্রদান বাদে প্রায় ১৭১% মূল্য বৃদ্ধি পেতে চলেছে। কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে বকেয়া মেয়াদের জন্য প্রতি ইউনিটে  প্রী- ম্যাচিওর রিডেম্পশন মূল্য হিসেবে ১২,৩৩০ টাকা নির্ধারণ করেছে। ১৯ মে, ২০২০ তারিখে অফলাইন গ্রাহকদের জন্য প্রতি গ্রাম ৪,৫৪০ টাকায় বন্ডটি ইস্যু করা হয়েছিল। যেখানে অনলাইন বিনিয়োগকারীরা প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পেয়েছিলেন। এই রিডেম্পশন মূল্যের বৃদ্ধি গত পাঁচ বছর ধরে দেশীয় সোনার দামের টেকসই বৃদ্ধিকে প্রতিফলিত করে।

11

স্কিমের নিয়ম অনুসারে, ইস্যু তারিখ থেকে পঞ্চম বছরের পরে এবং শুধুমাত্র সুদ পরিশোধের তারিখে প্রী- ম্যাচিওর রিডেম্পশন অনুমোদিত হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে, ১৪, ১৭ এবং ১৮ নভেম্বর, ২০২৫ তারিখের ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর হারের উপর ভিত্তি করে ৯৯৯-বিশুদ্ধ সোনার সমাপনী মূল্যের ক্লোজ প্রাইজের গড় ব্যবহার করে রিডেম্পশন মূল্য গণনা করা হয়েছে। যেসব বিনিয়োগকারী এই গোল্ড বন্ডের প্রী- ম্যাচিওর রিডেম্পশন আবেদন জমা দেননি, তাদের পরবর্তী উপলব্ধ প্রস্থান তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথবা স্টক এক্সচেঞ্জে বন্ড বিক্রি করতে হবে, যেখানে দাম এবং লেক্যুইডিটি পরিবর্তিত হয়।
সোভেরেন গোল্ড বন্ড (সার্বভৌম স্বর্ণ বন্ড) স্কিম খুচরা বিনিয়োগকারীদের সোনার দামের সাথে সংযুক্ত রিটার্ন এবং নির্দিষ্ট সুদের আয় অর্জনের সুযোগ দেয়। সাথে মেয়াদোত্তীর্ণ আয় শেষ পর্যন্ত ধরে রাখলে মূলধন লাভ কর থেকে অব্যাহতিপ্রাপ্ত হয় বলেও জানা যায়। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর মতে, সরকার ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত ৬৭টি কিস্তির মাধ্যমে প্রায় ১৪৬.৯৬ টন সোনা সংগ্রহ করেছে ৭২,২৭৫ কোটি টাকা মূল্যের। ১৫ জুন, ২০২৫ পর্যন্ত বিনিয়োগকারীরা ১৮.৮১ টন মূল্যের সোনার সমতুল্য বন্ড রিডেম্পশন করেছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading