buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

সাধারণ জনগণের জন্য স্বস্তি! সোনার দাম কমেছে, আপনার শহরে সোনার দাম কত? জেনে নিন দেশের শীর্ষ শহরগুলিতে হলুদ ধাতুর দাম কত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ ১৭ জুলাই সোনার দাম অনেকটা হ্রাস পেয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া বা MCX – এ আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৭,৫১১ টাকা। গতকাল সোনার দামে অস্থিরতা লক্ষ্য করা যায়। ১৬ জুলাই এক ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে COMEX গোল্ড ফিউচারের দাম সর্বনিম্ন ৩,৩২৬ ডলার থেকে সর্বোচ্চ ৩,৩৮৬ ডলারে পৌঁছেছিল। কোটাক সিকিউরিটিজের AVP – কমোডিটি রিসার্চের কায়মাত চেইনওয়ালা বলেন, অন্যদিকে মার্কিন ডলার ৯৭.৭ থেকে বৃদ্ধি পেয়ে ৯৮.৪- এ বন্ধ হয়। যার ফলে সোনার দাম সর্বোচ্চ স্তর থেকে নীচে নেমে আসে। আর প্রতি আউন্স ৩,৩৫৯ ডলারে স্থির হয়। 

10

আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৩,৩২৯.৮১ ডলার দাঁড়িয়েছে। অবশ্য এই পতন গতকালের তুলনায় কিছুটা কম, কারণ কালকের থেকে আজ ১৮ মার্কিন ডলার দাম পরিবর্তন হয়েছে। সম্প্রতি বিশ্বের গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড SPDR গোল্ড ট্রাস্টের হোল্ডিং কিন্তু বৃদ্ধি পেয়েছে। অবশ্য শুধু সোনা নয়। রুপোর দামও কমেছে। স্পট সিলভারের দাম প্রতি আউন্স ৩৭.৮৬ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এমন এক সময় ভারতের শীর্ষ শহরগুলিতে সোনার দাম দাঁড়িয়েছে:-


শহরের নাম
১০ গ্রাম সোনার দাম
২২ ক্যারেট২৪ ক্যারেট
দিল্লী৮৯,০৭৩ টাকা৯৭,১৭০ টাকা
মুম্বাই৮৯,২২৮ টাকা৯৭,৩৪০ টাকা
কলকাতা৮৯,১০৯ টাকা৯৭,২১০ টাকা
চেন্নাই৮৯,৪৮৫ টাকা৯৭,৬২০ টাকা
ব্যাঙ্গালোর৮৯,৩০২ টাকা৯৭,৪২০ টাকা
হায়দ্রাবাদ৮৯,৩৬৬ টাকা৯৭,৪৯০ টাকা
ওড়িশা৮৯,২৪৭ টাকা৯৭,৩৬০ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading